জেটিতে জামাত নেতার ‘খাস কালেকশনের’ নামে অর্থ আদায়
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাটে জামাতপন্থী এক নেতার তত্ত¦াবধানে ‘খাস কালেকশনের’ নামে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিনের হস্তক্ষেপে গত সোমবার (৭ জুলাই) তা বন্ধ করা হয়।
ইউএনও শেখ এহেসান উদ্দিন জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শাহপরীরদ্বীপ জেটিতে যাত্রী টোল ছাড়া অন্য কোনো ধরনের আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র এবং অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরে জেটিঘাটের ইজারা না হওয়া সত্তে¦ও বিগত তিন মাস ধরে জেলা পরিষদের কিছু কর্মকর্তার ছত্রছায়ায় ‘খাস কালেকশনের’ নামে অর্থ আদায় করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ ও কক্সবাজার পৌর জামায়াত নেতা আনোয়ার হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় একটি চক্র অবৈধভাবে এই অর্থ সংগ্রহ করছিল।
চক্রটি অফিসের এক নৈশ্যপ্রহরীকে ‘ইজারাদার’ দেখিয়ে টোল আদায় করছিল এবং ঘাটটি একাধিক ব্যক্তির কাছে নানা অংশে বিক্রি করে দেয়। অনুসন্ধানে উঠে আসে, শাহপরীরদ্বীপ জেটি ১৫ লাখ, জালিয়াপাড়া ঘাট ৭ লাখ এবং দক্ষিণ পাড়া ঘাট ২ লাখ টাকায় উপবিক্রি করা হয়।
এছাড়াও বড়শি ফেলার জন্য ৫০ হাজার টাকা, পানি সংগ্রহের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।
তবে অভিযুক্ত জামায়াত নেতা আনোয়ার হোসেন বলেন, উচ্চ আদালতের একটি রিট মামলার কারণে জেটির ইজারা বন্ধ রয়েছে। তাই জেলা পরিষদ খাস কালেকশনের উদ্যোগ নেয়। আমি আবেদনের মাধ্যমে সম্পৃক্ত হয়েছি। আমরা নিয়ম অনুযায়ী অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছি। তবে প্রশাসন যাত্রী টোল বাদে বাকি আদায় বন্ধ করে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)