সম্পাদকীয়-১
জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ LGBTQ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
পাশাপাশি সংবিধানের সাথে চূড়ান্ত সাংঘর্ষিক এবং দ্বীন ইসলামের চরম বিরোধী। ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান এটা কোনোভাবেই বরদাশত করবে না ইনশাআল্লাহ
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
গতকাল জুলাই বিপ্লবের আকাক্সক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান সংশোধনের উদ্দেশ্য জোরদার আন্দোলনের কথা বলেছে বিরোধী দল তথা ইসলামের নামধারী দল।
আর সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দিকে না যায়, বিরোধী দল সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে মন্তব্য করেছে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
অথচ প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর বিভিন্ন ধারায় লুকায়িত এজেন্ডা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করেছেন হক্কানী-রব্বানী আলেম সমাজ। তারা মনে করছেন, সনদের ৮৪ নম্বর ধারা এবং মূলনীতিতে ব্যবহৃত শব্দচয়ন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
এখানে বলা হয়েছে বাংলাদেশ ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’ (OGP)-এ যোগদান করবে। নথিপত্র ঘেটে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এই সংস্থার অন্যতম এজেন্ডা হলো বিশ্বব্যাপী এলজিবিটি (LGBT) বা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করা।
প্রশ্ন হলো, "জুলাইয়ে যারা আন্দোলন করেছে, তারা কি সমকামিতা বা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের জন্য রক্ত দিয়েছে?" সনদে স্বাক্ষর করার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক দোহাই দিয়ে এদেশে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হবে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের মূল্যবোধের চরম পরিপন্থী এবং সংবিধানের সাথে চুড়ান্ত সাংঘর্ষিক, যা দেশের সামাজিক কাঠামোর পরিপন্থী।
সনদের মূলনীতিতে থাকা ‘সোশ্যাল জাস্টিস’ (সামাজিক সুবিচার), ‘হিউম্যান ডিগনিটি’ (মানবিক মর্যাদা) এবং শিক্ষা আইনে ব্যবহৃত ‘ইনক্লুসিভ’ (অন্তর্ভুক্তিমূলক) শব্দগুলো শুনতে শ্রুতিমধুর হলেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এগুলোর অর্থ ভিন্ন।
বিভিন্ন তথ্যের বরাত থেকে প্রমাণিত হয় যে, পশ্চিমা বিশ্বে ‘সোশ্যাল জাস্টিস’ একটি আমব্রেলা টার্ম, যার আওতায় এলজিবিটি রাইটস, জেন্ডার ইকুয়ালিটি এবং র্যাডিক্যাল জাস্টিসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক শব্দের আড়ালে মূলত ট্রান্সজেন্ডার মতবাদ ও সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, যা সাধারণ মানুষ বা কথিত কোনো ইসলামী দলই বুঝতে পারছে না।
অভিজ্ঞমহলের মতে, জুলাই সনদ পাস হলে এর বিষয়বস্তুগুলো সংবিধানের অংশ হয়ে যাবে। যেহেতু সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন (Supreme La), তাই পরবর্তীতে দেশের প্রচলিত আইন বা ধর্মীয় অনুশাসন দিয়ে এসব এজেন্ডা প্রতিরোধ করা সম্ভব হবে না। পর্যবেক্ষকমহল আশঙ্কা প্রকাশ করেন, সুন্দর সুন্দর শব্দের মোড়কে এমন সব ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা ভবিষ্যতে ইসলাম ও দেশীয় সংস্কৃতি পালনের পথে বাধা হয়ে দাঁড়াবে।
হক্কানী-রব্বানী আলেম সমাজ তথাকথিত ইসলামী দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, তারা মূলনীতিতে ‘ইসলাম’ শব্দটি রাখতে ব্যর্থ হয়েছে বা চায়নি। তারা সতর্ক করে বলেন, অতীতে যেমন ‘সেক্যুলারিজম’ বা ধর্মনিরপেক্ষতার নামে দীর্ঘ সময় ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করা হয়েছে, ঠিক তেমনি জুলাই সনদের এই শব্দগুলো ব্যবহার করে ভবিষ্যতে ইসলামপন্থীদের কোণঠাসা করা হবে। নাউযুবিল্লাহ।
(২)
প্রসঙ্গত, জুলাই সনদের ৮ নম্বর অনুচ্ছেদ প্রসঙ্গে বলা হচ্ছে-
সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, বাংলাদেশ একটি বহু-জাতি-গোষ্ঠী, বহু ধর্মী, বহু-ভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।
এখানে সংস্কৃতি (Culture) ও সম্প্রদায় (Community) এই পরিভাষা দুটিকে অসংজ্ঞায়িত রাখা হয়েছে, যার ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারিভাষিক অর্থই এরা ধারণ করবে।
আন্তর্জাতিক পরিম-লে LGBT Culture একটি স্বীকৃত পরিভাষা। প্রমাণ দেখুনঃ
১. উইকিপিডিয়ায়ঃ
সূত্রঃ https://en.wikipedia.org/wiki/LGBTQ_community
২. উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেঃ
সূত্রঃ https://iss.wisc.edu/lgbtq-culture
একইভাবে আন্তর্জাতিক পরিম-লে LGBT Community ও একটি স্বীকৃত পরিভাষা। প্রমাণ দেখুনঃ
১. উইকিপিডিয়ায়ঃ
সূত্রঃ https://en.wikipedia.org/wiki/LGBTQ_community
২. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইটেঃ
সূত্রঃ https:/ww/w.britannica.com/topic/LGTBQ-community৩. অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটেঃ
সূত্রঃ https:/ww/w.aihw.gov.au/reports-data/population-groups/lgbtiq/overview?__cf_chl_rt_tk=Ha_3CqK2g8TfJ8ScZIYaZ8iwCVPeikl.VgjkF8S_H5E-1769607144-1.0.1.1-xGy1ZOlBlowc9yvMtwI1kTou0vqh5ikuZo4B_E8QxDA
4. RvwZms‡Ni I‡qemvB‡Ut
m~Ît https:/ww/w.unwomen.org/en/news-stories/explainer/2024/05/lgbtiq-communities-and-the-anti-rights-pushback-5-things-to-knwo (৩)
ফলে ‘বহু সংস্কৃতি’র স্বীকৃতির মাধ্যমে অন্যান্য সংস্কৃতির পাশাপশি LGBT Culture বা সংস্কৃতিকেও স্বীকৃতি প্রদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং ‘সকল সম্প্রদায়‘-এর মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে অন্যান্য সম্প্রদায়ের সাথে সাথে LGBT Community বা সম্প্রদায়ের মর্যাদা ও স্বীকৃতির পথ উন্মুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অধিকাংশ মানুষ জুলাই সনদে কী কী রয়েছে তা জানে না। এই সংখ্যা প্রায় ৮৭ দশমিক দুই শতাংশ। বিপরীতে ১৭ দশমিক দুই শতাংশ মানুষ জুলাই সনদে কী কী আছে তা জানে। তবে, এর মধ্যেও রয়েছে তা বৈষম্য।
এদিকে গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়, রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটে বলা হয়, অন্তর্বতী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ ২০২৫-এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদবিরোধী।
(৪)
মূলত: জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আমেরিকান বানিজ্য চুক্তির মত দেশ বিক্রির পাশাপাশি এখানে ৯৮ ভাগ মুসলিম জনগোষ্ঠীর ইসলামী মূল্যবোধ তথা ঈমান-আমল ধ্বংসকারী LGBTQ চুক্তিও অন্তর্ভূক্ত এবং বাস্তবায়ন হবে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইসলামী মূল্যবোধের সাথে যায় না। যা ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান বরদাশত করতে পারবেন না। বিষয়টি ইসলামী অনুভূতির সহযোগী দল বি.এন.পি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অতি সত্ত্বর জরুরী ভিত্তিতে উপলব্ধি দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












