জুলাই যোদ্ধার তালিকা নিয়ে আপত্তি, ছাত্রদলের মহাসড়ক অবরোধ
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কিশোর ও তরুণেরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়ে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতা নিলয় মৃধা বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে থেকেছে ছাত্রদল। অথচ গোপনে জুলাই যোদ্ধাদের তালিকা তৈরি করা হয়েছে; যা গেজেট আকারে প্রকাশ হয়। সেখানে অনেক বৈষম্য হয়েছে। তালিকায় শুধু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ছাত্রশিবিরের সদস্যদের নাম এসেছে। ছাত্রদলের কোনো সদস্য তালিকায় নেই। আমরা চাই, এই তালিকা বাতিল করা হোক।
নিলয় মৃধা আরও বলেন, ওয়ার্কশপে কাজ করা মিস্ত্রির হাতুড়ি দিয়ে হাতে আঘাত পেয়ে তিনি জুলাই যোদ্ধা হয়ে গেলেন। অথচ রাজপথে রক্ত ঝরিয়ে আমরা জুলাই যোদ্ধা হতে পারলাম না। আমরা বৈষম্য চাই না। বৈষম্যের কারণে এতগুলো জীবন চলে গেছে। তবে এখনো বৈষম্য কেন?
সামিউল রহমান নামের আরেকজন বলেন, ঢাকার আশপাশে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায়। আর এখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্রদল, পিয়ার আলী ডিগ্রি কলেজ ও আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। অথচ আমাদের কারও নাম জুলাই যোদ্ধার তালিকায় নেই। এতে আমরা রীতিমতো আশ্চর্য ও হতবাক হয়েছি। এমন বৈষম্য আমরা মেনে নেব না। এ কারণে মহাসড়কে অবস্থান নিয়েছি। রাজপথে সবকিছুর সমাধান হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)