জুলাই থেকে টিসিবি কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল -বাণিজ্যমন্ত্রী
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সারা দেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারকে আগামী জুলাই থেকে তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে সাশ্রয়ী মূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে প্রতি কেজি চালের দাম কত হবে, সেটি জানাননি মন্ত্রী। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
টিপু মুনশি বলেন, টিসিবির পণ্য যারা পাওয়ার যোগ্য, তারা যেন পায়। সে জন্য পুরো ব্যবস্থাকে আমরা ডিজিটালাইজড করছি। এ ক্ষেত্রে ছোটখাটো বাধাবিপত্তি থেকে বেরিয়ে আসতে পারি। সর্বোপরি যত দিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, সে পর্যন্ত এ ব্যবস্থা চালিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের একটু সাশ্রয়ী হতে হবে। কারণ নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা সব মিলিয়েই আমরা এ অবস্থায় এসে ঠেকেছি। যাই হোক, আমরা চাই সবকিছু স্বাভাবিক হয়ে আসুক এবং আমরাও যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে যত দিন প্রয়োজন হয়, তত দিন এই ব্যব্স্থা চালিয়ে যেতে পারি।
চালের দামের বিষয়ে টিসিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত আমাদের দিকে থেকে সিদ্ধান্ত আগামী মাস (জুলাই) থেকে কার্ডধারী পরিবারকে ভর্তুকির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল দেওয়ার। দামের বিষয়টি খাদ্য মন্ত্রণালয় ঠিক করবে। এ নিয়ে দুই পক্ষের পধ্যে আলাপ-আলোচনা হয়েছে, সামনে আরও সভা হবে। আশা করছি, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের চাল দিতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)