জুদায়ীর বেদনা, আর সহে না (১)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) কবিতা
ইয়া আম্মাজী!
জুদায়ীর বেদনা, আর সহে না
ফিরাকীর যন্ত্রনা, বহিতে পারি না
দিনগো শান্তনা, দিদারী নাজরানা
ক্বদম মুবারক ধরি, খালিছ তাওবা করি
অভাগাদের ফিরিয়ে দিবেন না।
আমরা অথর্ব, নির্বোধ, আমড়া কাঠের ঢেঁকি
হাকীকত কিছুই নেই, আছে শুধু মেকি
ইলমশূন্য, আমলশূন্য, আস্ত এক গর্দভ
একেক সময়, একেক মিথ্যা, করি মোরা উদ্ভব
হয়ে বোকা, খাই ধোঁকা, অন্তর নেই কারো
দেন শুধু থলি ভরে, আরো দিন আরো
মহাপাপী মোরা, মহা গুনাহগার
আপনার ক্ষমা ছাড়া পথ নাই বাঁচিবার
বিরহের যন্ত্রনা, শুধুই যাতনা।
জুদায়ীর বেদনা, আর সহেনা
ফিরাকীর যন্ত্রনা, বহিতে পারি না
দিনগো শান্তনা, দিদারী নাজরানা
ক্বদম মুবারক ধরি, খালিছ তাওবা করি
অভাগাদের ফিরিয়ে দিবেন না।
মোর মাহরাম উনারা বলে, কত দলে দলে
মহিলারা জামায়েত হয়ে,আত্মীয় স্বজন লয়ে
আসতো আপনার দিদারে
নূরী নসীহত শুনে, ছালিহা, আবিদার গুনে
মন আর প্রাণে
হতো গুনান্বিত, হতো আল্লাহওয়ালী
আপনার মুবারক দিদারে
সেই মুবারক যিয়ারত,
সেই মুবারক নসীহত থেকে মোরা বঞ্চিত
মোরা এখন নিথর, দিল মোদের পাথর
সবই মোদের ভুলের কারনে
সবই মোদের হাতের কামাই
সবই মোদের নিফাক্বীর ফল।
জানি আমাদের অনেক গুনাহ
সাগরের ফেনার চেয়ে বেশী
মরুভূমির বালু-কণার চেয়ে অধিক
কিন্তু, কিন্তু আমরা বিশ্বাস করি
আপনার রহমত, আপনার ক্ষমা
আমাদের গুনাহের চেয়ে অনেক বড়
আমাদের গুনাহের চেয়ে অনেক অধিক
ইয়া আম্মাজী!
একটু রহমতের বারি ঢেলে দেন না।
জুদায়ীর বেদনা, আর সহে না
ফিরাকীর যন্ত্রনা, বহিতে পারি না
দিনগো শান্তনা, দিদারী নাজরানা
ক্বদম মুবারক ধরি, খালিছ তাওবা করি
অভাগাদের ফিরিয়ে দিবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনি মজলুম
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশটা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খান্কায়ে মুহম্মদীয়া
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছহিবে সুলতানুন নাছীর
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমামুল উমাম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দগ্ধিত জুলুমাত
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












