ছহিবে সুলতানুন নাছীর
-মুহম্মদ মুফাজ্জলুর রহমান (উফিয়া আনহু)।
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) কবিতা
আহলে বাইতি, সুলতানুন নাছীর, নববীর মেহমান,
তিনি আল্লাহ উনার মাহবুব হন ইমামে মুসলমান ॥
রই মুরিদ মু’তাক্বিদ মুহিব্বীন, তাবেদারে দায়িমান,
ফানায় বাক্বায় গুজরাই সবে গোলামীতে গালিবান।
এমন মুর্শিদ পেয়েছি আমরা তাগুত করিনা ভয়,
সব বুতপরস্তি বাতিলি শক্তি আমরা করবো লয়।
মোরা বদ্ধ ঘরে থাকছিনা ঘুমে আয়েশের আশ্রয়,
প্রতি পীর ভাই দিচ্ছি জানাই সুন্নতি অভিযান ॥
ওই বেপর্দা আর বিদাতসহ সকল অশ্লীলতা,
ফের শয়তানিসহ কু-সংস্কৃতি, দুর্নীতি মূর্খতা।
বেলেল্লাপনা ও নেশার আসর, জুয়ার ধূর্ততা,
ধ্বংস করবো শালীন আনবো বানাবো গুলিস্তান ॥
বদ আকীদা বেহুদা রসম হারাম গানের পালা,
অহেতুক সব খেলার মজমা গনকের হাত বলা।
সুদ ঘুষ আর নর্তকীদের ভেল্কির ষোলোকলা,
দূর করতে সব করছি ওয়াদা আমরাই মুরীদান ॥
খুন ধর্ষণ, সন্ত্রাসী ডাকাত, রাহাজানি ছিনতাই,
চুরি ছেঁচরামি টেবিল সালামি নোংরা হাত কামাই।
আছে জোর যাঁর মুল্লুক তার, এহেন ঘৃন বালাই,
ইনশাল্লাহ, আয়েব মুক্ত রাখবোই শান্তি বাসস্থান।
মোরা বিলকুল সব বর্বরতার অসভ্য ফাজলামি,
ওই ঝেটিয়ে বিদায় করবো সকল ধূর্ততা নষ্টামি।
সুন্নাহ্ সাজে, গড়বো সমাজ, স্বচ্ছ দিবস জামি,
সত্য শিখাই মিথ্যা তাড়াই, পাই উত্তম প্রতিদান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইমামুল উমাম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দগ্ধিত জুলুমাত
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“সত্যের হিল্লোল”
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিজয়ী পতাকা
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“জিহাদি জোশ”
০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আখিরি উম্মত”
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুর চাওয়া
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চমকিবো আজীবন
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দিদার চাহি এই আজমি গোলাম
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রূহের খোরাক
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিসবতি সাক্ষাৎ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্তেজার
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












