জিম্মি উদ্ধারে যাদের কাছে ধর্না দিচ্ছে নেতানিয়াহু ও তার স্ত্রী
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। বোমা হামলার মাঝেই ২৮ অক্টোবর থেকে শুরু করে স্থল অভিযান। এভাবে বলপ্রয়োগ করে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্ত করার চেষ্টা চালায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এবার সেই অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলো সে।
নেতানিয়াহু বলেছে, বন্দিদের মুক্ত করার ব্যাপারে সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। এমনকি তার স্ত্রী সারা বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য পোপ ফ্রান্সিসকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করেছে।
গত সোমবার সে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে একথা জানায়। নেতানিয়াহু বলেছে, বন্দিদের মুক্ত করার জন্য ‘সব ধরনের প্রচেষ্টা’ চালানো হচ্ছে। তবে এর সাফল্যের জন্য ‘সামরিক চাপ’ প্রয়োজন বলে আবারও দাবি করে সে।
নেসেটের ওই বিশেষ অধিবেশনে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের লোকজনকে দর্শক হিসেবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। তাদের উপস্থিতিতে নেতানিয়াহু বলে, “আমরা যুদ্ধ বন্ধ করতে পারব না; তবে বন্দিদের মুক্ত করার জন্য আরও সময় প্রয়োজন।”
এ সময় দর্শক গ্যালারি থেকে বন্দিদের একজন স্বজন চিৎকার করে বলে ওঠে, “আমরা আর সময় দিতে পারব না।” তার বক্তব্য সমর্থন করে বাকি স্বজনরা তখন দাঁড়িয়ে বলে ওঠে, “এখন! এখন! এই মুহূর্তে!” তারা বলে, এই মুহূর্তে বন্দিদের মুক্ত করে আনতে হবে।
এ সময় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি প্রধানমন্ত্রী। সে বলে, বন্দিদের মুক্ত করার ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য সে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শক্ত করে ধরেছে। এমনকি তার স্ত্রী সারা গাজা থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বন্দিদের মুক্ত করে আনতে সাহায্য করার জন্য পোপ ফ্রান্সিসকে সবিনয় অনুরোধ জানিয়েছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অভ্যন্তরে পদত্যাগের জন্য প্রচ- চাপের মুখে থাকা নেতানিয়াহু আরও বলেছে, “আমরা বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাচ্ছি না কারণ, আমাদের আর কোনও ভূমি বা অন্য কোনও পথ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












