জিপিতে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা‘! ‘বয়কট জিপি’, উত্তাল সোশ্যাল মিডিয়া!
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সামিন, ১৩৯১ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অর্থাৎ নতুন নির্ধারিত এই অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে আজ বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।
তবে গ্রামীণফোনের এই সিদ্ধান্তের পর থেকে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এরই মাঝে ফেসবুকে 'বয়কট জিপি' 'বয়কট গ্রামীনফোন' নামের বেশ কয়েকটি ইভেন্ট খুলতে দেখা গেছে ব্যবহারকারীদের। এক একটি ইভেন্টে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ জয়েন করেছে।
এ বিষয়ে ক্ষোভ জানিয়ে অনলাইনে একজন লিখেন, '১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে জিপি। আমাদের উচিৎ আস্তে ধীরে এই সিম ব্যবহার করা থেকে সরে আসা। বাকি সিম গুলো ও যদি সেইম কাজ করে তাহলে নামমাত্র একটা সিম রেখে সেটা দিয়ে সব কিছু করবেন। (ব্যাংক, সোশ্যাল মিডিয়া, কিংবা কণঈ অথবা ভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য। বিশেষ করে ওটিপি এর জন্য।) কিন্তু মূলত সবাই ইন্টারনেট মাধ্যমে কথা বলার অভ্যাস গ্রহণ করতে হবে। কারণ সিম কোম্পানি গুলো দিন দিন আমাদেরকে জিম্মি করে ফেলছে।''
এছাড়াও আরও অনেক ফেসবুক ব্যবহারকারীই বয়কট জিপি, বয়কট গ্রামীনফোন লিখে পোস্ট করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
এতো সমালোচনার পরেও এখন পর্যন্ত গ্রামীনফোন কোম্পানী থেকে কোন অফিসিয়াল মন্তব্য আসেনি। গ্রাহকদের আশা গ্রামীনফোন দ্রুতই এ সিদ্ধান্ত থেকে সরে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












