জার্মানিতে ভয়াবহ তুষারঝড়, বিপর্যস্ত জনজীবন
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
জার্মানিতে ভয়াবহ শীতকালীন ঝড় ‘এলি’ আঘাত হানতে শুরু করেছে। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, গত জুমুয়াবার (৯ জানুয়ারি) রাত থেকে ঝড়টি আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। ভারী তুষারপাত, ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দেশজুড়ে জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে বহু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে রেল ও সড়ক যোগাযোগ।
জার্মান আবহাওয়া দপ্তর (ডিডব্লিউডি) জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তুষারঝড় ‘এলি’র প্রভাব পড়তে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুষারপাতের পর বৃষ্টি শুরু হয়েছে, ফলে রাস্তা পিচ্ছিল হয়ে উঠেছে। মধ্যাঞ্চলে কোথাও কোথাও আগামী দু’দিনের মধ্যে ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে।
ডিডব্লিউডি আরও জানিয়েছে, এবার ভয়ংকর পরিস্থিতি হতে যাচ্ছে। উত্তর সাগর থেকে পূর্ব জার্মানি পর্যন্ত বিস্তৃত এলাকায় ১০ থেকে ২০ সেন্টিমিটার নতুন তুষারপাত হতে পারে। দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ মাত্রার (চার স্তরের মধ্যে তিন) দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে।
পিচ্ছিল পথে সড়ক দুর্ঘটনাও বাড়ছে। পিচ্ছিল সড়কে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঘন তুষারে সামনের দৃষ্টিসীমা শুন্যের কোঠায় নেমে আসছে। যার জন্য একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)