জামানত ছাড়া ঋণ দিচ্ছে ৫১ ব্যাংক, জামিনদার সরকার
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কুটির, ছোট (মাইক্রো) ক্ষুদ্র, ও মাঝারি (সিএমএসএমই) পর্যায়ের ব্যবসা থাকলেই বিনা জামানতে ঋণ দিচ্ছে ৫১ বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ ঋণের গ্যারান্টার (জামিনদার)।
বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রি-ফাইনান্স তহবিল ‘ক্রেডিট গ্যারান্টি স্কিমের’ আওতায় এ ঋণ বিতরণ করা হচ্ছে।
এর আওতায় চলতি ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ২ হাজার ৬৫৩ গ্রাহককে ২৩৭ কোটি ৯ লাখ টাকা এ বিতরণ করা হয়েছে। ব্যবসায় সম্ভাবনা আছে কিন্তু জামানত বা গ্যারান্টারের অভাবে ব্যবসা চালাতে সমস্যায় পড়ছে, ব্যবসা বড় করতে পারছে না বা বন্ধ করে দিতে হচ্ছে, এমন সব উদ্যোক্তা ব্যাংকের মাধ্যমে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় এ ঋণে আগ্রহী হয়ে উঠছে।
সিএমএসএমই খাতের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ব্যাংক ঋণ গ্রহণে প্রয়োজনীয় সহায়ক জামানত প্রদান করতে সক্ষম হন না। এ খাতের উন্নয়ন ও প্রসারে জামানত প্রদানের বাধ্যবাধকতা বাধা হয়ে হয়ে দাঁড়ায়। প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, জীবন-মান উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক বৈষম্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে এ ঋণ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোভিড-১৯ অভিঘাত মোকাবিলা করতে গঠিত ২০ হাজার কোটি টাকা প্রণোদনা তহবিল; ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকায় খোলা আর্থিক সেবা ভুক্তিমূলক ৫০০ কোটি টাকা তহবিল ও সিএমএসএমই খাতের জন্য গঠিত ২৫ হাজার কোটি টাকার তহবিলসহ মোট ৫০ হাজার কোটি টাকার বাংলাদেশ ব্যাংকের প্রি-ফাইনান্স ও রি-ফাইনান্স তহবিলের আওতাভুক্ত এ ক্রেডিট গ্যারান্টি যুক্ত ঋণ দেওয়া হচ্ছে।
কুটির ও মাইক্রো উদ্যোগের উৎপাদনশীল ও সেবা শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ এক কোটি টাকা। ক্ষুদ্র উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বনিম্ন ২৫ হাজার থেকে ২ কোটি টাকা। মাঝারি উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা নিতে পারবেন গ্রাহকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)