জামাতের সঙ্গে জোট, পদত্যাগের হিড়িকে টানাপোড়েনে এনসিপি
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জামাত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দেয়ার পর টানাপোড়েনের মধ্যে পড়েছে ২৪-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এরইমধ্যে পদত্যাগ করেছে দলটির শীর্ষ কয়েকজন নেতা। পদত্যাগকারী একাধিক নেতা বলেছে, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসায় এবং ‘জামাত ট্যাগ’ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছে তারা।
নির্বাচন, গণভোট ও সংস্কারের প্রশ্নে দলটির নেতারা বিগত দিনগুলোতে এক থাকলেও নতুন বছরে আদর্শিক দ্বন্দে বিভক্ত হচ্ছে দলটির নেতারা। জামাতের সঙ্গে জোটের বিষয়ে দ্বিমত পোষণের পাল্লা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এসবের পরও এনসিপির নেতারা আশায় রয়েছে এই টানাপোড়েন তারা কাটিয়ে উঠবে।
দলীয় সূত্রে জানা যায়, জামাতের জোটে যোগ দেওয়ার বিষয়ে তীব্র আপত্তি ছিল এনসিপির ৩০ জন কেন্দ্রীয় সদস্যের। তারা দলের আহ্বায়ক নাহিদকে চিঠি দিয়ে উদ্বেগ ও আপত্তি জানায়। ১৯৭১ সালে জামাতের ভূমিকা, বিভাজনমূলক কর্মকা-, গুপ্তচরবৃত্তি ও এনসিপির নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সামাজিক ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কার কথা চিঠিতে তুলে ধরে নেতারা।
দলটি থেকে পদত্যাগকারী একাধিক নেতা জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত ও লজ্জাজনক অধ্যায়। সেই সময় তারা স্বাধীনতার প্রশ্নে জাতির বিপক্ষে অবস্থান নেয়। এই ভূমিকা শুধু স্বাধীনতার সংগ্রামকে বাধাগ্রস্ত করেনি বরং জাতির ভেতরে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে। ফলে আমরা কোনোভাবেই জামাতের সাথে নির্বাচনী জোটে যেতে পারি না। আমরা গণঅভ্যুত্থান করেছি জামাতের সঙ্গে জোট করার জন্য নয়। আমরা এনসিপির নিজস্ব আদর্শে বড় হতে চেয়েছিলাম।
তারা বলেন, দল ক্ষমতার লোভে আদর্শচ্যুত হয়ে জোটে অংশ নিচ্ছে। আমরা এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো ব্যক্তিগত ক্ষোভ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় বরং নৈতিক অবস্থান থেকে নেওয়া একটি সচেতন সিদ্ধান্ত। আদর্শহীন বিভাজন, ইতিহাসবিরোধী অবস্থান এবং নারী সহকর্মীদের প্রতি অসম্মানজনক আচরণের সঙ্গে আপস করা সম্ভব নয়। ন্যায়, সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে এই পদত্যাগ একটি স্পষ্ট বার্তা।
জামাতের সঙ্গে জোটের কারণে এখন পর্যন্ত প্রায় ডজন খানেক নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছে। তবে, এখনো দলের সঙ্গে থাকা এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা মনে করছে বিষয়টাতে তাড়াহুড়ো করছে পদত্যাগী নেতারা। নতুন দল হিসেবে তারা চাইলে বিষয়গুলো ঠিক করার জন্য আরেকটু সময় দিতে পারতো। নিজেরা আরেকটু রয়ে সয়ে সিদ্ধান্ত নিতে পারতো।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছে, আমাদের কিছু সহযোদ্ধা দলের প্রতি অভিমান দেখিয়ে দল থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, কয়েকজন সহযোদ্ধা পদত্যাগ করেছেন, এটা খুবই দুঃখজনক। আমরা ডেমোক্রেটিক প্রসেস এবং এ প্রক্রিয়ায় নেওয়া সিদ্ধান্তের প্রতি সবসময় সম্মান জানাই। দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং দলের বৈধ ফোরামগুলো যেসব সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেগুলোর প্রতি সবসময় সম্মান জানাই।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জোট গঠনের প্রতিক্রিয়ায় বলেছিলো, তিনি মনে করেন, জামাত নির্ভরযোগ্য মিত্র না। তার সঙ্গে রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়ার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












