জামাতের পথসভায় পুলিশ কর্মকর্তার সংগীত!
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সাতক্ষীরা সংবাদাদতা:
জামাতের এক প্রার্থীর নির্বাচনী পথসভায় সংগীত চর্চা পুলিশ কর্মকর্তার। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ ঘটনা ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ। তিনি পূর্বে সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত থাকলেও বর্তমানে বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত আছেন।
ঘটনা সূত্রে জানা যায়, সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তা জামাতের স্লোগানসংবলিত একটি গান পরিবেশন করছেন।
জানা গেছে, ঘটনাটি গত ৭ ডিসেম্বরের। সাতক্ষীরা শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া আমতলা এলাকায় ওই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নম্বর ওয়ার্ড জামাতের আমির জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় দলটির জেলা ও বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন।
অভিযোগ প্রসঙ্গে এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ বলেন, তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তার দাবি, মুহাদ্দিস আব্দুল খালেক আমাকে পুরস্কৃত করেছিলেন, সে কারণে আমি গান গেয়েছি। এ নিয়ে সংবাদ করার দরকার নেই।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। পুলিশের পোশাক পরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)