জামাতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ -তারেক
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান বলেছেন, জামাতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, এর চেয়ে পাড়ার মেম্বার ভালো বিচার করতে পারেন।
গত সোমবার নিজের অনলাইন পেজে দেয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া ও শেখ হাসিনার নকল আইনজীবী বিষয়টি গতরাতে প্রমাণ দিয়েছি।
হয় শেখ হাসিনার কোনো আইনজীবীই থাকবে না, না হয় তার দেওয়া আইনজীবী থাকবে। জেড আই খান পান্না স্বেচ্ছায় আইনজীবী হতে চাইলেও তাকে হতে দেয় নাই। ন্যায়বিচারে ভয় কিসের, কারো ক্ষমতা আছে জুলাইয়ে এত বড় ঘটনা ভুল প্রমাণিত করবে?
তিনি বলেন, একজন আইনের ছাত্র হিসাবে আমি মনে করি, জামাতের ঠিক করে দেওয়া নকল আইনজীবী আর গণ-অভ্যুত্থানের মামলা নিয়ে বিচারস্থলে হাসি তামাশা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। জুলাই মামলাকে ভেলকা বানিয়েছে জামাতিরা।
তারেক রহমান আরো বলেন, আসিফ নজরুল স্যার একটা তথ্য দিলেন- এক দিনে ৮০০ মানুষকে জামিন দিয়েছে একটি বিচারিক বেঞ্চ। ৫ ঘণ্টায় ৮০০ মানুষকে জামিন দিলে, প্রতি জামিন শুনানিতে কত মিনিট সময় দিয়েছেন? ৫ ঘণ্টায় ৩০০ মিনিট হলে প্রতি শুনানির জন্য সময় নিয়েছেন ৩৭ সেকেন্ড। জামাতিরা বলছে তাদের যোগ্যতা আছে, তাই ওরা বিচারালয় দখল করেছে। আমি বলছি আইজিপি মামুন কত টাকা দিয়েছে জামাতকে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












