জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: বিদ্যুৎবিচ্ছিন্ন ২ সহস্রাধিক বাড়িঘর
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানে অতিসম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহতের খবর জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
গত সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিলো এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার।
সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিলো জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ভূতত্ত্ববিদরা।
ভূমিকম্পের পর জাপানের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যেও একই সতর্কবার্তা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী তাকাচি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর তাৎক্ষণিকভাবে আওমোরি এবং আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জাপানের দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনী।
এদিকে ভূমিকম্পে আওমোরি জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২ হাজার ৭০০ বাড়িঘর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ আছে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যকার ট্রেন পরিষেবা।
প্রধানমন্ত্রীর দপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতোমধ্যে আওমোরি এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ‘রেসপন্স অফিস’ খোলা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে জাপানের মন্ত্রিপরিষদ সচিব। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












