জাপানে রপ্তানি বাড়াতে মানসম্পন্ন পণ্য ও আন্তর্জাতিক সনদ জরুরি
, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক পণ্য এবং ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল এবং এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম।
তার মতে, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) সম্ভাব্য শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা জরুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর ও এ সফর ঘিরে প্রত্যাশা নিয়ে কথা বলেছেন রবিউল আলম। সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ সংবাদদাতা ইব্রাহীম হুসাইন অভি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। প্রথমত, বাংলাদেশে জাপানের সহযোগিতায় বাস্তবায়নাধীন বিভিন্ন অবকাঠামো প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করছি। মেট্রোরেলের বিভিন্ন পর্যায়ের কাজ, মাতারবাড়ী প্রকল্পের টার্মিনাল, বিমানবন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপান সরকার ও দেশটির প্রতিষ্ঠানগুলো যুক্ত। এসব প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ বিনিয়োগের বিষয়ে আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল আসবে বলে আমরা বিশ্বাস করি।
দ্বিতীয়ত, বাংলাদেশ ও জাপানের মধ্যে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর হয়েছে। এখন চুক্তিটি দুই দেশের সরকারের অনুমোদনের অপেক্ষায়। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অনুমোদনপ্রক্রিয়া আরও এগিয়ে যাবে এবং চুক্তিটি বাস্তবায়নের পথ সুগম হবে।
ইপিএ কার্যকর হলে দুই দেশের বাণিজ্য কতটা বাড়তে পারে?
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে বছরে প্রায় চার বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। ইপিএ কার্যকর হলে আগামী কয়েক বছরে এই বাণিজ্য দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ১২ থেকে ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।
তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। জাপানের বাজারে রপ্তানি বাড়ানোর জন্য মানসম্পন্ন পণ্য উৎপাদন, প্রয়োজনীয় মানদ- পূরণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। শুধু চুক্তি সই করলেই হবে না, এর সুবিধা কাজে লাগানোর মতো সক্ষমতাও গড়ে তুলতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় হত্যাকান্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসড়ক রক্ষণাবেক্ষণে আসছে নতুন নীতিমালা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রীর শ্লীলতাহানি: সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেপ্টেম্বরে কারা হেফাজতে ২১ মৃত্যু, মব সহিংসতায় নিহত ৯
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বিভক্তি-বিভ্রান্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনৈতিক সম্পর্কের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি-ভিডিও দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












