জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ অনেকে
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সামিন, ১৩৯১ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জাপানে আঘাত হানা ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এখনও ধসে পড়া বাড়ির নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কমছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত সোমবার নোটো উপদ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সুজু এবং ওয়াজিমা শহরে অনেকে তাদের ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়েছে।
এদিকে ৭২ ঘণ্টা পর মানুষের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। কয়েক হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎ ও পানি ছাড়াই রয়েছে। ভূমিধস এবং অবরুদ্ধ রাস্তার কারণে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গত বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিল, ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার ৩০ হাজারের বেশি মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে।
সতর্কতা জারির পরই দেশটির একাধিক স্থানে সিরিজ ভূমিকম্প অনুভূত হয়। রাতারাতি সেখানে ১৫৫টি ভূমিকম্প আঘাত হানে। সেগুলোর বেশিরভাগের কম্পনই ৩ মাত্রার বেশি ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)