জাপানে ভাল্লুকের আক্রমণ ঠেকাতে এবার ‘শিকারি ড্রোন’ মোতায়েন!
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
জাপানের পার্বত্য শহর হিদায় ভাল্লুকের আক্রমণ বেড়েই চলেছে। কোনক্রমেই বেপরোয়া ভালুকের উৎপাত ঠেকানো যাচ্ছে না। বাধ্য হয়ে এবার ব্যবহৃত হচ্ছে ‘শিকারি ড্রোন’। চোখের মতো দেখতে বাল্ব, বিশাল মেগাফোন আর ধোঁয়া ছোড়ার যন্ত্র নিয়ে তৈরি এই ড্রোনই এখন দেশটির পার্বত্য শহর ও গ্রামাঞ্চলে ভালুক তাড়ানোর নতুন অস্ত্র।
দেশজুড়ে ভাল্লুকের রেকর্ড সংখ্যক হামলার ঘটনার পর পর্যটন অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতাও। চলতি বছরের এপ্রিল থেকে জাপানে ভাল্লুকের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের। যা ২০০০ সালের পর থেকে এক বছরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। আহত হয়েছে অন্তত ২২০ জন।
ভালুক সুপারমার্কেট, স্কুল এমনকি বাড়িঘরে পর্যন্ত ঢুকে পড়ছে এবং অনেক মানুষ তাদের দৈনন্দিন কাজের সময় হামলার শিকার হচ্ছে। হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় জাপানের গিফু প্রিফেকচারের পার্বত্য শহর হিদায় মোতায়েন করা হয়েছে ‘শিকারি ড্রোন’।
ড্রোনগুলোর শরীরে বড়সড় একটি মেগাফোন রয়েছে। যেখান থেকে প্রতিনিয়ত শোনা যাছে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ। সঙ্গে যুক্ত করা হয়েছে ধোঁয়া ছোড়ার যন্ত্র। বনাঞ্চলে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে অদ্ভুতদর্শন এই ড্রোন। যার প্রাতিষ্ঠানিক নাম ‘শিকারী ড্রোন’।
এছাড়া দেশটির বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা টাঙানোর পাশাপাশি, পর্যটকদের একা ঘুরে বেড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
দেশটিতে ভালুকের আক্রমণের খবরে বিদেশি পর্যটকদের আনাগোনাও কমেছে। এতে শহরটির পর্যটন খাতে দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)