জাপানে বার্ড ফ্লু : লাখ লাখ মৃত হাঁস-মুরগি, মাটি চাপা দেয়ার জায়গা নেই
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বার্ড ফ্লুতে রেকর্ড সংখ্যক পাখি ও হাঁস-মুরগি মারা গেছে জাপানে। একে তো বড় ক্ষতি, তার ওপর এত সংখ্যক হাঁস-মুরগিকে মাটি চাপা দেয়ায় পর্যাপ্ত জমি দেশটিতে নেই।
জাপানে অক্টোবর থেকে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ পাখি এবং মুরগি মারা গেছে। এতেই ডিমের দাম বেড়েছে হয়েছে আকাশছোঁয়া। বাধ্য হয়ে কিছু রেস্তোরাঁ তাদের খাবারের তালিকা থেকে ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে হাঁস-মুরগিকে হত্যা করে মাটি চাপা দিতে হবে বাধ্য হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এবং খামার মালিকরা।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে-এর এক প্রতিবেদনে বলা হয়, জমির ঘাটতির কারণে মৃত হাস-মুরগিকে চাপা দেওয়া যাচ্ছে না। ২৬টি অঞ্চল এবং প্রদেশের মধ্যে ১৬টিতেই পাখিদের মাটি চাপা দেয়ার জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে।
বার্ড ফ্লু’র বিরুদ্ধে লড়াই করছে জাপান। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার শতভাগ। আক্রান্ত হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় পাখি ও হাঁস-মুরগির।
চলতি বছরে ভাইরাসটির প্রাদুর্ভাব ব্যাপক হয়েছে। যার প্রভাবে বিশ্বব্যাপী পোল্ট্রি শিল্প এবং ডিমের সরবরাহ ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে।
যুক্তরাষ্ট্রে গত বছরে এই ভাইরাসে ৫ কোটি ৮৬ লাখ পাখি মারা যায়। তখন দেশটিতে ডিমের দাম অনেক বেড়ে যায়। এমন অবস্থা দেখা গেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর এবং কলম্বিয়ায়ও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)