দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ:
জাতীয় নির্বাচনে যে কারণে বিএনপি জিততে পারে
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রশিবির হলো জামাতের ছাত্রসংগঠন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তারা। এর পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আরেকটি বড় জয় তাদের ঘরে গেছে। এই ফলাফল তাৎক্ষণিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক মোড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পৃথক নির্বাচনে অনেক শিক্ষার্থী স্বীকার করেছেন তাদের ভোট আদর্শ দিয়ে নয়, বাস্তবতায় প্রভাবিত হয়েছে। যদিও বিএনপির ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বিভিন্ন বামপন্থী সংগঠন এখনও কিছু সমর্থন ধরে রেখেছে। কিন্তু ভোটবাক্সে তা প্রতিফলিত হয়নি। কারণটা সরল। তা হলো এসব দল শিবিরকে হারাতে সক্ষম মনে হয়নি, তাই তাদের জন্য ভোট দেয়া ছিল বৃথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফল ঘোষণার পর বলেছিলেন, আমি শিবিরের সবকিছুর সঙ্গে একমত না। কিন্তু ওরাই একমাত্র জিততে পারত। এ জন্য আমার ভোটকে অর্থবহ করেছি।
তার যুক্তিও ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট যেদিন শেখ হাসিনা ছাত্রনেতৃত্বাধীন দীর্ঘ আন্দোলনের পর দেশ ছেড়ে পালান, এর পর থেকে ক্যাম্পাসে একমাত্র সক্রিয় শক্তি ছিল শিবির। তারা নেটওয়ার্ক গড়েছে, হলগুলোতে অবস্থান বজায় রেখেছে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন দুশ্চিন্তাকে কাজে লাগিয়েছে। বিপরীতে, প্রতিদ্বন্দ্বী দলগুলো গত এক বছর ধরে মূলত দিকহীন হয়ে ঘুরেছে। এই যুক্তিই জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হচ্ছে। অনেক তরুণের চোখে বিএনপি হয়ে উঠেছে ‘পরবর্তী সরকার’- পুরো দেশ পরিচালনার জন্য যথেষ্ট সংগঠন, সম্পদ ও ঐতিহাসিক ভিত্তি আছে একমাত্র তাদের।
উদাহরণস্বরূপ, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জাতীয় জরিপে ৩৮.৮ শতাংশ তরুণ মনে করেছেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জিতবে। জামাত দ্বিতীয় স্থানে এসেছে, ২১.৫ শতাংশ উত্তরদাতার পছন্দ হিসেবে।
এই ধারণা যথাযথ হোক বা না হোক, প্রথমবারের ভোটারদের সিদ্ধান্তকে ইতিমধ্যেই প্রভাবিত করছে। ক্যাম্পাস ও জাতীয় নির্বাচনের মধ্যে সাদৃশ্য স্পষ্ট। যেভাবে শিবিরের সাংগঠনিক শক্তি ও উপস্থিতি শিক্ষার্থীদের চোখে তাদের অবশ্যম্ভাবী বিজয়ী হিসেবে তুলে ধরেছে, বিএনপিও একইভাবে জাতীয় রাজনীতিতে গতিশীলতার সুবিধা পাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন ফোরাম- সবখানেই একই কথা শোনা যাচ্ছে: বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যাই হোক, জাতীয় নির্বাচনে অন্তত আগামী মেয়াদে বিএনপিই জিতবে।
এই যুক্তি প্রবল শক্তিতে কাজ করে। অর্থহীন ভোট দেয়ার ভয় তরুণদের ছোট বামপন্থী দল, স্বতন্ত্র প্রার্থী বা নতুন রাজনৈতিক শক্তিগুলোকে সমর্থন থেকে বিরত রাখছে। যত বেশি ভোটার কৌশলগত কারণে বিএনপির দিকে ঝুঁকছে, তত বেশি তারা অজেয় মনে হচ্ছে। আর যত অজেয় মনে হচ্ছে, ততই আরও ভোটার তাদের দিকে আকৃষ্ট হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












