জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট: বন্ধ চিকিৎসাসেবা, পদক্ষেপ নেই সরকারের
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০১ জুন, ২০২৫ খ্রি:, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসক-নার্স-কর্মচারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের জেরে বন্ধ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা। গত বুধবার শুরু হওয়া এ অচলাবস্থা চলমান থাকার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। কবে নাগাদ সেবাদান কার্যক্রম আবার চালু হবে সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি কেউই। এতে ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারের বিশেষায়িত এ প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। যদিও এ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
হাসপাতালটিতে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে কোনো চিকিৎসক, নার্স ও কর্মচারী নেই। সারা দেশ থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আগে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগীদের অনেকে বুধবারের সংঘর্ষের দৃশ্য দেখে আতঙ্কগ্রস্ত হয়ে এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। তবে কেউ কেউ রয়ে গেছেন। যদিও জুলাই অভ্যুত্থানে আহতরা হাসপাতাল ছেড়ে যাননি।
আহত জুলাই যোদ্ধাদের মূল দাবি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়া ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এসব দাবি আদায়ে এর আগে আত্মহত্যার চেষ্টা করেন চারজন আহত। সেই থেকে হাসপাতালের চিকিৎসকসহ কর্মী ও জুলাই আহতদের মধ্যে উত্তেজনা চলছিল, যা পরবর্তী সময় ব্যাপকতর রূপ লাভ করে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার জুলাই আহতদের একটি অংশ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরীকে অবরুদ্ধ করে উন্নত চিকিৎসার দাবি জানালে তিনি কক্ষ ছেড়ে চলে যান। পরদিন (বুধবার) সকালে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে হাসপাতালটির চিকিৎসক, নার্সসহ সব কর্মী কর্মবিরতিতে চলে যান। সেদিন হাসপাতালে আসা সেবাগ্রহীতা এবং জুলাই অভ্যুত্থানে আহতদের সঙ্গে স্বাস্থ্যসেবকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর (পঙ্গু হাসপাতাল) থেকেও জুলাই আহতরা যুক্ত হলে সংঘর্ষ আরো প্রকট আকার ধারণ করে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এখন পুলিশ-আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তারা জানিয়েছেন, বুধবারের পর আর কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি স্বাভাবিকও হয়নি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা হাসপাতালে অবস্থান করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)