জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র
জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ লক্ষ্যে কেন্দ্রটির ইউনিট-১ ও ইউনিট-২ থেকে বিদ্যুৎ সঞ্চালন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (এসসিএডিএ) ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস)-এর সঙ্গে ইন্টিগ্রেশন করা হবে। এই কারিগরি সংযোগের মাধ্যমে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য জাতীয় গ্রিড পরিচালনার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় পাওয়া যাবে।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চুক্তি অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট মোট আটটি সঞ্চালন লাইন এবং কেন্দ্রের ৪০০ কেভি ও ২৩০ কেভি গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার (জিআইএস) সাবস্টেশনের নির্ধারিত গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের এসসিএডিএ/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করা হবে। এর ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এনএলডিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় রিয়েল-টাইমে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।
বিদ্যুৎ ব্যবস্থাপনায় এসসিএডিএ ও ইএমএস গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়। এসব ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও গ্রিডের বিভিন্ন অংশের কার্যক্রমের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ন্ত্রণকেন্দ্র থেকে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা যায়। রূপপুর বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসির এই আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ফলে কেন্দ্রটির সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য জাতীয় গ্রিড পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকেন্দ্রে সরাসরি পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালনের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কেন্দ্রটির কমিশনিং এবং পরবর্তী সময়ে নিয়মিত অপারেশন পরিচালনার জন্য জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত নিয়ন্ত্রণ ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকা প্রয়োজন। বিশেষ করে দুটি ইউনিট থেকে উৎপাদিত বিপুল পরিমাণ বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সঞ্চালন লাইন ও সাবস্টেশনের তথ্য কেন্দ্রীয় গ্রিড নিয়ন্ত্রণ ব্যবস্থায় থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের এসসিএডিএ/ইএমএস ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার কারিগরি ইন্টিগ্রেশন কার্যক্রমে জিই ভারনোভা কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকেও জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এই ইন্টিগ্রেশনের আওতায় রূপপুরের ইউনিট-১ ও ইউনিট-২-এর আটটি সঞ্চালন লাইনের পাশাপাশি ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত সিগন্যাল এনএলডিসির এসসিএডিএ/ইএমএসে যুক্ত হবে। ফলে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অপারেশনাল তথ্য জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফুয়েল লোডিং-পরবর্তী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে চলছে। কেন্দ্রটির নির্ধারিত কমিশনিং এবং পরবর্তী অপারেশনাল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয় গ্রিডের সঙ্গে প্রয়োজনীয় কারিগরি সমন্বয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে এসসিএডিএ/ইএমএস ইন্টিগ্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রূপপুর কেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় কেন্দ্রটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই ক্ষেত্রে উৎপাদনকেন্দ্র, সঞ্চালন অবকাঠামো এবং জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে নিরবচ্ছিন্ন তথ্য আদান-প্রদান ও সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












