জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে -ব্রাজিলের প্রেসিডেন্ট
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-গণহত্যা বন্ধে জাতিসংঘের ব্যর্থতার কথা তুলে ধরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছে, সংস্থাটি আর কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে। সে জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানেরও সমালোচনা করে।
গত শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে বলে, জাতিসংঘ তারা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
সে প্রশ্ন করে, গাজা উপত্যকায় এত দিন ধরে গণহত্যা চলছে, তা কেউ কি মেনে নিতে পারে?
লুলা বলেছে, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য তৈরি করা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ আর কাজে আসছে না।
এ সময় সে ট্রাম্পের সমালোচনা করে বলে, একজন নেতার জন্য মাথা উঁচু করে হাঁটা নোবেল পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।
ট্রাম্পও ওয়াশিংটন থেকে এশিয়া সফর এবং চীনা নেতা জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ইতোমধ্যে মালয়েশিয়া পৌঁছেছে। এখানে লুলার সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প ব্রাজিলিয়ান অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। দেশটির সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ৭৯ বছর বয়সী দুই নেতার একটি সংক্ষিপ্ত বৈঠকের পর ট্রাম্প এবং লুলার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হতে শুরু করে। এরপর তারা ৬ অক্টোবর ফোনে কথা বলে এবং আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনার কথা জানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)