জাতিসংঘে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানালো রাশিয়া
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আনিত রেজুলেশন নিয়ে ভোটাভুটিতে ভোট দেওয়া থেকে বিরত ছিলো বাংলাদেশ। এই ‘অ্যাবস্টেনশান’ ভোটের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেবে বাংলাদেশ। অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা, ঐতিহাসিক সম্পর্ক বিবেচনায় নিয়ে বাংলাদেশ পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করবে না। এমন প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে বাংলাদেশ।
এ কারণে এক টুইট বার্তায় রাশিয়া দূতাবাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৩২টি দেশ ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জাতিসংঘে রাশিয়াকে দায়ী করে যে প্রস্তাবগুলো উঠেছে তাতে সমর্থন করেনি বাংলাদেশ। মানবিক সহায়তাকে গুরুত্ব দিয়ে তুলনামূলক গঠনমূলক একটি প্রস্তাব সমর্থন করে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। এ ছাড়া বরাবরই ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। চীন, রাশিয়ার সঙ্গেও বাংলাদেশের সুসম্পর্ক। বাংলাদেশ কারো বলয়ে যেতে চায় না। এ নীতিও এখানে প্রতিফলিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করে। আবার একই সঙ্গে প্রতিবেশী বা সমপর্যায়ের দেশগুলো কী অবস্থান নিচ্ছে, সে দিকেও দৃষ্টি রাখে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের এসব প্রস্তাব বাধ্যতামূলক নয়।
জাতিসংঘে গত বৃহস্পতিবার রাতে প্রস্তাব নিয়ে ভোটের আগে ও পরে বিভিন্ন দেশ রাশিয়া-ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান এবং ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে। ভারত, দক্ষিণ আফ্রিকা, লেসেথোসহ কিছু দেশের প্রতিনিধিরা বলেছেন, এই প্রস্তাব কোনো পক্ষের স্বার্থে কাজে আসবে না।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিতা কাম্বুজ ইউক্রেনে বেসামরিক জনগণের পরিস্থিতিতে উদ্বেগ জানায়। সে বলেছে, একমাত্র কূটনীতির মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব। চীনের প্রতিনিধিও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে জোর দেয়। তবে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা ইউক্রেন সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে বক্তব্য দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












