জরিপ : অনলাইন নিরাপত্তার দায়িত্ব সরকারের
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের বড় একটি। ব্যবহারকারীদের ৫০ শতাংশই মনে করেন, অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। টেলিনরের জরিপের উত্তরদাতাদের ৫০ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী মনে করেন, তাদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার। এক-তৃতীয়াংশ ব্যবহারকারী মনে করেন, সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে। তৃতীয় পর্যায়ে আছে নিজস্ব সচেতনতা।
গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর এশিয়া অঞ্চলে তাদের ‘ডিজিটাল লাইভস ডিকোডেড’ গবেষণার তৃতীয় পর্বে এসব কথা জানিয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান জিডব্লিউআইয়ের সহায়তায় বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে জরিপ পরিচালনা করে টেলিনর। প্রতিবেদনের জন্য বাংলাদেশের ১৬ থেকে ৬৪ বছর বয়সী ১ হাজার জনের ওপর গত বছরের ২৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জরিপ করা হয়।
টেলিনরের এই জরিপে আরও বলা হয়, প্রতি ১০ জনের মধ্যে ৭ জনেরই অনলাইনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। উত্তরদাতাদের ৪২ শতাংশ পরিচয় জালিয়াতি এবং ৪০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ডিপফেক নিয়ে উদ্বিগ্ন। জেনজি ও মিলেনিয়াল প্রজন্ম ডিপফেক নিয়ে বেশি চিন্তিত।
এ ছাড়া আর্থিক জালিয়াতি, তথ্য চুরি, ম্যালওয়ার ও নেটওয়ার্কে হামলার মতো উদ্বেগের বিষয়ও উঠে এসেছে।
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নিজের সক্ষমতা নিয়ে ৭৫ শতাংশ মানুষ আত্মবিশ্বাসী। জেনজি ও মিলেনিয়ালদের মধ্যে এই প্রবণতা বেশি।
টেলিনর বলছে, বাংলাদেশ অনলাইন নিরাপত্তা অনুশীলনে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চেয়ে পিছিয়ে আছে। ইন্টারনেট ব্যবহারকারীরা কমই আনসাবস্ক্রাইব করেন, ব্রাউজিং ইতিহাস মুছে ফেলেন, ওয়েবসাইট কুকিজ কম প্রত্যাখ্যান করেন এবং অ্যাড-ব্লকার ব্যবহার করেন।
বাংলাদেশের ৫৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা কোম্পানিগুলোকে বিভিন্ন অফারের বিনিময়ে নিজের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার দেবে। আর ৪৯ শতাংশ এআই ছবি বা ফিল্টারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলোকে ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকারের সুযোগ দেবে।
প্রতিবেদনে বলা হয়, এ দেশের মানুষ লোকেশন ট্র্যাকিং নিয়ে উদ্বিগ্ন হলেও প্রযুক্তিনির্ভর সুবিধা ছাড়তে রাজি নয়।
বাংলাদেশে এআইয়ের ব্যবহার বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি এআই ব্যবহার করা হয়। এ ছাড়া কর্মক্ষেত্রেও এআইয়ের উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। এই প্রবণতা জেনজিদের চেয়ে মিলেনিয়ালদের মধ্যে বেশি।
বাংলাদেশে ৫২ শতাংশ মানুষ মোবাইলফোন ব্যবহার দ্বারা নিরাপদ বোধ করেন। যা থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চেয়ে বেশি। এর কারণ হিসেবে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়া, বন্ধু–স্বজনদের কাছে নিজের অবস্থান জানানো এবং মোবাইলফোনের মাধ্যমে লেনদেন সুবিধা থাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












