জবাই করা ঘোড়ার গোশত যায় মহাসড়কের পাশের ‘৩০ রেস্তোরাঁয়’
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গজারিয়া একটি পরিত্যক্ত ঘরে ১২টি ঘোড়া জবাই করার প্রমাণ পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪০ মণ ঘোড়ার গোশত।
স্থানীয় লোকজনের অভিযোগ, একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব ঘোড়া জবাই করে তা ‘গরুর গোশত’ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ করে আসছিল।
গত বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার আনারপুরা এলাকায় মহাসড়কের ১০০ মিটার অদূরে একটি নির্জন পরিত্যক্ত ঘর থেকে এসব গোশত জব্দ করে প্রশাসন। এ সময় কঙ্কালসার একটি জীবিত রুগ্ন ঘোড়াও উদ্ধার করা হয়।
সরেজমিনে দেখা যায়, আনারপুরা পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পেছনের ওই নির্জন ঘরটি গাছগাছালিতে ঘেরা। ঘরের মেঝেতে বিপুল পরিমাণ রক্ত ও গোশত পড়ে আছে। পাশে একটি গর্তে ঘোড়ার হাড় ও চামড়া পুঁতে রাখার চিহ্ন। এমনকি জবাই করা ঘোড়াগুলোর মধ্যে একটি অন্তঃসত্ত্বা ছিল। যার ভ্রƒণ পাশে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, ‘প্রতি রোববার ও বুধবার গভীর রাতে ওই ঘরের সামনে গাড়ি আসত। ভোরের দিকে প্রায়ই সেখানে হাড় ও রক্ত দেখা যেত। সন্দেহ হওয়ায় ভোরে গ্রামবাসী সেখানে হানা দিলে অসৎ ব্যবসায়ীরা পালিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, এই গোশতগুলো বস্তাবন্দী করে মহাসড়কের পাশের ৩০টিরও বেশি ছোট-বড় হোটেল ও রেস্তোরাঁয় পাঠানো হতো। ক্রেতারা মূলত ভাসমান হওয়ায় তারা গরুর গোশতের নামে ঘোড়ার গোশত খেয়ে প্রতারিত হতো।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, আমরা এই চক্রের সদস্যদের শনাক্ত করেছি। এতে সোনারগাঁ ও টঙ্গীর কিছু লোক জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং গোশতগুলো মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করি। মহাসড়কের পাশের রেস্তোরাঁগুলোতে এ ধরনের গোশত সরবরাহ করা হয় কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা জানান, ঘটনাস্থলে ১২টি ঘোড়া জবাইয়ের চিহ্ন পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা অসুস্থ ঘোড়াটিকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাতিলের দাবিতে সমাবেশ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪.৫৯ টাকা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাভের ফাঁদে নিঃস্ব তরুণরা, অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না -প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাগেশ্বরীতে গরুর গোশত বিক্রি করতে পারছে না মুসলমানরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত ট্যাংক রেখেই পালিয়েছে দখলদারগুলো
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত ১ মাসে সড়কে নিহত ৫৩২, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)