শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

জনতা ব্যাংকের চট্টগ্রাম শাখার সব টাকা এস আলমের পকেটে

Admin প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, সকাল ৪:৩৪
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এক শাখার ঋণের ৯০ শতাংশই এস আলম গ্রুপের পকেটে। চট্টগ্রামভিত্তিক এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং খাতে কীভাবে প্রভাব বিস্তার করেছে এটি আরেক উদাহরণ।
জনতার সাধারণ বীমা ভবন চট্টগ্রাম করপোরেট শাখা থেকে এস আলম গ্রুপকে আট হাজার ২১৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ব্যাংকের তথ্য অনুসারে, সেই শাখার একক ঋণগ্রহীতার হিসাবে এটি ১৬৭ শতাংশ বেশি।
জনতা ব্যাংকের কাছ থেকে আরও দুই হাজার ২৩৩ কোটি ৪৫ লাখ টাকা নেওয়ায় মোট ঋণ ১০ হাজার ৪৪৯ কোটি ৪৫ লাখ টাকা। এটি ব্যাংকটির পরিশোধিত মূলধনের ৪৫১.৫৭ শতাংশ।
আইন অনুসারে, কোনো ব্যাংক পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের বেশি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারে না। গত জুনের শেষে জনতার পরিশোধিত মূলধন ছিল দুই হাজার ৩১৪ কোটি টাকা।
৮ ব্যাংকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এস আলমের ঋণ জুন শেষে জনতা ব্যাংকের মোট ৯৮ হাজার কোটি টাকা ঋণের ১০.৭ শতাংশ।
ব্যাংকটির ঋণের প্রায় ৪৯ শতাংশ খেলাপি। এটি ব্যাংকটিকে আর্থিকভাবে চরম ঝুঁকিতে ফেলেছে।
এমন পরিস্থিতির মধ্যে গত ২৫ জুন এস আলম গ্রুপের ছয় প্রতিষ্ঠানের নেওয়া এক হাজার ৮৪৪ কোটি ৬০ লাখ টাকা ঋণ নিয়ম না মেনে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমতিতে চার বছরের জন্য পুনঃতফসিল করেছে ব্যাংকটি।
এর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এক হাজার ৩৮ কোটি ৭৫ লাখ টাকা, এস আলম ট্রেডিং কোম্পানি এক হাজার ১৮৬ কোটি ৪৩ লাখ টাকা, এস আলম ভেজিটেবল অয়েল ৬৯৬ কোটি ৪২ লাখ টাকা, গ্লোবাল ট্রেডিং করপোরেশন ২২১ কোটি ১৩ লাখ টাকা ও এস আলম কোল্ড রোল্ড স্টিলস এক হাজার ২২৯ কোটি ৫৫ লাখ টাকা নিয়েছে।
এস আলম গ্রুপের আট হাজার ৮৯৫ কোটি ৯১ লাখ টাকা বকেয়া থাকলেও প্রতিষ্ঠানগুলোকে পুনঃতফসিল সুবিধা দেওয়া হয়।
ব্যাংকিং নিয়ম অনুসারে, কোনো গ্রাহকের ঋণ অনুমোদিত পরিমাণের মধ্যে থাকলেই নতুন করে ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া যেতে পারে।
এস আলম গ্রুপের ক্ষেত্রে তা হয়নি। এর পুনঃতফসিল করা ঋণ তিন হাজার ২৫০ কোটি টাকা সীমা ছাড়িয়ে চার হাজার ৩৭২ কোটি ২৮ লাখ টাকা হয়েছে।
তারপরও গত ২৮ জুলাই ঋণ পুনঃতফসিলের অনাপত্তিপত্র দেয় কেন্দ্রীয় ব্যাংক।
তবে অনাপত্তিপত্রে কেন্দ্রীয় ব্যাংক শর্ত দিয়েছে। এর মধ্যে আছে ঋণের পরিমাণ আর বাড়ানো যাবে না এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের পরিমাণ অনুমোদিত পরিমাণের মধ্যে আনতে হবে।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২২ ঘণ্টা আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২২ ঘণ্টা আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২৩ ঘণ্টা আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২৩ ঘণ্টা আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২৩ ঘণ্টা আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২৩ ঘণ্টা আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ২৩ ঘণ্টা আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ২৩ ঘণ্টা আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ২৩ ঘণ্টা আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ২৩ ঘণ্টা আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ২৩ ঘণ্টা আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ২৩ ঘণ্টা আগে