জনগণ আওয়ামী লীগকে ৪২ বছর ক্ষমতার বাইরে রাখবে -আলাল
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগকে ৪২ বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে ২১ বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল, একটা সুযোগ পেলে ৪২ বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে জনগণ। কারণ, ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়।
তিনি আরও বলেন, জনজীবনে আজ অনেক সমস্যা। বাংলাদেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এ আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোনো সমস্যার সমাধান তো হচ্ছেই না, বরং প্রত্যেকটি সমস্যার নতুন শাখা, উপশাখা বের হচ্ছে এবং এ শাখা, উপশাখা বেয়ে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চলছে বাংলাদেশে। সেই দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিস্ফোরণ, তাদের মধ্যে যে ঘৃণা- এটা থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ তাদের মাথার ওপরে ছাতা হিসেবে ব্যবহার করছে অন্য একটি দেশের বর্তমান সরকারকে।
বিএনপির এ নেতা বলেন, একতরফা চাপাবাজির মধ্য দিয়ে দেশের মানুষকে সবকিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা আমাদের আন্দোলনের বর্তমান ক্যাপ্টেন তারেক রহমানকে অসংখ্য অসত্য বানোয়াট মামলায় সাজা দিয়ে দেশে আসা বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ আজকে আশ্রয় খুঁজছে, একটা প্ল্যাটফর্ম খুঁজছে, পতাকা খুঁজছে। সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করার জন্য সরকার ‘আমি মামু খামু যামু’ এ নির্বাচন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)