জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্র্বতী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের আমরাই বসিয়েছি। কিন্তু তারা এমন কিছু কাজ করছেন, যা সম্পর্কে দেশের মানুষ অবগত নয়। আরাকান সীমান্তে করিডরের বিষয়েও জনগণ বা রাজনৈতিক দলগুলোর কোনও মতামত নেওয়া হয়নি।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে ৯০ শতাংশ ফ্যাসীবাদের দোসররা বসে রয়েছে। অনির্বাচিত সরকার দীর্ঘ দিন থাকলে তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠতে পারে।
বাংলাদেশ একটি অনিশ্চিত অবস্থায় চলছে মন্তব্য করে তিনি বলেন, এ মুহূর্তে সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে শেখ হাসিনা পালিয়েছেন। অন্যদিকে আমরা যাদের বসিয়েছি, আশা করেছিলাম, তারা দেশের সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নেবেন। কিন্তু তারা এখনও কোনও সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণ করতে পারেননি। সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি নতুন নতুন শর্ত আরোপ করছেন। সোশ্যাল মিডিয়ার কারণে দেশ কতটা বিপর্যয়ের দিকে যাচ্ছে, তা বলে শেষ করা যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, দেশের অর্থনীতির কী পরিবর্তন হয়েছে? অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যাংকিং খাতে কোনও উন্নতি নেই। শক্তিশালী ও দুর্বল সবাইকে একইভাবে মাপা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরে ভয়াবহ অবস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)