ছোট প্রকল্পে প্রান্তিক অঞ্চলের চেহারা পরিবর্তন হতে পারে -নৌ উপদেষ্টা
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বড় প্রকল্প নয় ছোট ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের চেহারা পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোলা সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাটে একটি আধুনিক লঞ্চঘাট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উদাহরণ দিয়ে উপদেষ্টা বলেন, যেমন এখানে যদি একটি আধুনিক ঘাট হয়, তাহলে এখানে ব্যবসা-বাণিজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমি ভোলার প্রত্যন্ত অঞ্চলে একটি লঞ্চঘাট তৈরির ব্যবস্থা করে দিয়েছি, যাতে ওইখানকার মানুষের উন্নতি হয়। ভালো একটি যোগাযোগ ব্যবস্থা থাকলে তখন সে জায়গা অনেক উন্নত হয়। আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, নদীতে প্রতিবছর পলি জমছে। সব নদীতে ড্রেজিং করতে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী আছে এবং নৌযান যাতায়াত করে এমন নদীতে ড্রেজিং হচ্ছে। প্রয়োজনে ভোলাতেও নদী ড্রেজিং করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)