ছাহিবে কা’বা কাওসাইনে আও আদনা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযিমুশ শান মি’রাজ শরীফ উনার বর্ণনা মুবারক (৩)
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মুসনাদে বাযযার, তাবারানী ও দালায়িলুন নবুওয়াহ লিল বাইহাক্বীতে বর্ণিত আছে, “খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, যখন আমরা কা’বা শরীফ থেকে বুরাকে করে যাচ্ছিলাম তখন আমরা খেজুর গাছওয়ালা একটি যমীনে পৌঁছলাম। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি দয়া করে এখানে তাশরীফ নিন। আমি নামলাম এবং সেখানে নামায আদায় করলাম। তারপর আবার বুরাকে উঠলাম। অতঃপর হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন: আপনি কি জানেন অর্থাৎ আপনি তো জানেন, কোথায় আপনি নামায পড়েছেন? আমি বললাম, খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনিই সবচেয়ে ভালো জানেন। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, আপনি নামায পড়েছেন মদীনা শরীফ-এ (মসজিদুন নববী শরীফ-এ)। নাসায়ী শরীফ-এও বর্ণিত রয়েছে, এটাই আপনার হিজরতের স্থান হবে ইনশাআল্লাহ। (মূলত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবশ্যই তা জানতেন। কেননা তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের ইলমের অধিকারী। এখানে উম্মতকে শিক্ষা দেয়ার জন্যই এরূপ বলা হয়েছে। ) অতঃপর বুরাক চলতে লাগলো এবং আমরা এক স্থানে পৌঁছলাম। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমাকে বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি দয়া করে এখানে তাশরীফ রাখুন। অতঃপর খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বুরাক থেকে নামলেন এবং নামায আদায় করলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, আপনি কি জানেন, অর্থাৎ আপনি তো জানেন কোথায় নামায আদায় করলেন? আমি বললাম, মহান আল্লাহ পাক তিনিই ভালো জানেন। তিনি বললেন, আপনি মাদায়েন শহরে নামায পড়েছেন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার গাছের নিচে। অন্য বর্ণনায় আছে, এটা সিনা বা তুর পর্বতের উপত্যকা, যেখানে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে কথা বলেছেন।
অতঃপর বুরাক খুব দ্রুত গতিতে তার দৃষ্টি পর্যন্ত পা ফেলে চলতে লাগলো। তারপর আমরা এক জায়গায় পৌঁছলাম যার সৌধগুলো আমাদের সামনে প্রকাশিত হলো। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখানে তাশরীফ নেন। তারপর আমি নামলাম এবং নামায আদায় করলাম। অতঃপর হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন: আপনি কি জানেন কোথায় নামায পড়েছেন? অর্থাৎ আপনি তো জানেন। তিনি সবকিছুই জানার পরও বললেন: মহান আল্লাহ পাক তিনিই ভালো জানেন। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, এটা বাইতুল লাহাম। যেখানে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বিলাদত শরীফ লাভ করেছেন।
পরিশেষে আমরা ইয়ামনী দরজা মুবারক দিয়ে বাইতুল মুকাদ্দাস শরীফ-এ প্রবেশ করি এবং সেখানে গিয়ে দেখতে পেলাম অসংখ্য অগণিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা সেখানে আমার আগমনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। হযরত জিবরীল আলাইহিমুস সালাম তিনি খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার নির্দেশে আমাকে জামায়াতের ইমামতি করতে হবে তা জানালে আমি সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ইমাম হিসেবে নামায আদায় করি।
‘বুখারী শরীফ ও মুসলিম শরীফ-এ’ রয়েছে অতঃপর হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমার হাত মুবারক ধরে বুরাকে করে আকাশের দিকে নিয়ে গেলেন। অন্যত্র রয়েছে, আমাদের সামনে মি’রাজ শরীফ (আরোহণের সিঁড়ি) হাজির করা হলো আমরা বুরাকে করে সিঁড়ি পথ দিয়ে আসমানে উঠে গেলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নামক ফেরেশতা উনার সাথে সাক্ষাৎ হলো। যিনি দুনিয়ার আকাশের নেতৃত্ব দিয়ে থাকেন। তার অধীনে সত্তর হাজার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা রয়েছেন। উনাদের মধ্যে প্রত্যেক হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সঙ্গীয় বাহিনী হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সংখ্যা হলো এক লাখ। মহান খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনিই শুধুমাত্র উনার বাহিনীদের সংখ্যা জানেন। ’
-আল্লামা সাইয়্যিদ আহমদ শাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করা সম্ভব নয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৫৪)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত যায়িদ বিন হারেছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বেমেছাল মুহব্বত মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৯)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৪
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৮)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৩
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












