ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (২৯৯)
অতঃপর আমরা যখন আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক থেকে বের হয়ে যাই
عَافَسْنَا الْأَزْوَاجَ وَالْأَوْلَادَ وَالضَّيْعَاتِ
আমাদের জন্য বাধাস্বরূপ হয়। আমাদের আহাল-ইয়াল, সন্তান-সন্ততি, পরিবারবর্গ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, ক্ষেত-খামার ও ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। যাতে আমরা ব্যস্ত হয়ে পড়ি।
نَسِينَا كَثِيرًا
তখন অনেক বিষয় ভুলে যাই অর্থাৎ বের হয়ে আমরা ব্যবসাতে মশগুল হই, চাকরীতে মশগুল হই, ঘর সংসার ছেলে-মেয়ে ইত্যাদি দেখাশুনা করি, খোঁজ খবর নেই। আমাদের সেভাবে আর স্মরণে আসে না। সেজন্য বলেছি যে হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মুনাফিক্ব হয়ে গেছেন। নাউযুবিল্লাহ!
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ্রالَّذِي نَفْسِي بِيَدِهِ
মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, সেই মহাসম্মানিত ও মহাপবিত্র যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার ক্বসম! যেই মহাসম্মানিত ও মহাপবিত্র যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আমর মুবারক উনার ক্বসম! কি ক্বসম?
لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي وَفِي الذِّكْرِ
আপনাদের অবস্থা যদি সব সময় এ রকমই হতো আমার মহাসম্মানিত ছোহবত মুবারকে থাকার কারণে যে অবস্থা বা হাল হয়। এবং যিকির করার সময় যে অবস্থা বা হাল হয় অর্থাৎ এ হাল যদি সব সময় হতো।
لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ
তাহলে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ২৪ ঘন্টা শয়নে-স্বপনে, রাস্তা-ঘাটে, বিছানায়, সব জায়গায় আপনাদের সাথে পবিত্র মুছাফাহ মুবারক করতেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার মহাসম্মানিত এবং মহাপবিত্র ছোহবত মুবারক, আমার সম্মানিত যিকিরে মশগুল থাকাকালীন যে অবস্থা হয়, আমার আলোচনা মুবারক করলে যে অবস্থা হয় এ অবস্থায় মানুষ যদি থাকতো তাহলে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আপনাদের সাথে শয়নে-স্বপনে, রাস্তায়, পথে-ঘাটে, ২৪ ঘন্টা আপনাদের সাথে পবিত্র মুছাফাহ মুবারক করতেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।