রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-

ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ (৫)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, রাত ১:২০
ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ (৫)

এখন চাঁদের বিষয়টা যদি অনুধাবণ করা না যায় তাহলে পবিত্র হজ্জ করা বা সম্মানিত ইসলাম উনার যে অন্যান্য হুকুম আহকামগুলো রয়েছে, ইবাদত-বন্দেগী সেগুলো করা অত্যন্ত কঠিন। আজকাল যেমন অনেকেই বলে থাকে এদের অজ্ঞতা ও মূর্খতার কারণে, এরা কেউ মুফতী, মুহাদ্দিছ দাবি করে, অনেক কিছু দাবি করে থাকে, এরা বলে থাকে যে, সৌদি আরবে প্রত্যেক বৎসর প্রথম চাঁদ উঠবে। নাউযুবিল্লাহ! এদের ইলমের এতো যে সংকীর্ণতা, অজ্ঞতা, মূর্খতা যেটা স্বভাবিকভাবেই মানুষের কাছে ফিকিরের যোগ্য। এরা আসলে ফরয ইলম, যেটা অর্জন করা ফরয ছিলো সেটা তারা অর্জন করতে পারেনি। যার জন্য তারা মনে করে থাকে, সউদী আরব যেহেতু প্রত্যেক বৎসর প্রথম ঘোষণা দেয় চাঁদ দেখা সম্পর্কে তাই হয়ত; তারাই প্রথম চাঁদ দেখবে তা প্রত্যেক বছর এবং প্রতি মাসে দেখবে। নাউযুবিল্লাহ! চাঁদ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, যে কোন দেশ থেকে প্রথম চাঁদ দেখা যেতে পারে। সউদী আরবও দেখতে পারে, আমাদের দেশেও দেখা যেতে পারে, অন্যান্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকেও দেখা যেতে পারে। কাজেই চাঁদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
মহান আল্লাহ পাক তিনি সেজন্য ইরশাদ মুবারক করেছেন-
والشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا
চাঁদ এবং সূর্যকে হিসাবের জন্য সৃষ্টি করা হয়েছে। উভয়ে হিসাব মতো নির্দিষ্ট গতি পথে চলে থাকে। কিতাবে এসেছে-
اَلشّمْسُ لـِمَنَافِعٍ وَالْقَمَرَ لِمَنَاسِكٍ
সূর্যটা হচ্ছে ফায়দা দেয়ার জন্য আর চাঁদটা হচ্ছে ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট। এখন সূর্যও ইবাদত করার জন্য এসে থাকে। প্রত্যেকটার জন্য আলাদা গুরুত্ব রয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি অন্য পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
هُوَ الَّذِيْ جَعَلَ الشَّمْسَ ضِيَاءً
সেই মহান আল্লাহ পাক যিনি সূর্যকে একটা আলোকপি- করেছেন, আলোকদানকারী করেছেন।
وَالْقَمَرَ نُوْرًا
চাঁদকে করেছেন ¯িœগ্ধময়। যেটা সূর্য থেকে আলো সংগ্রহ করে বিতরণ করে থাকে।
وَقَدَّرَهٗ مَنَازِلَ
প্রত্যেকের জন্য তার মনযিল তার গতিপথ নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْـحِسَابَ
চাঁদ এবং সূর্যের গতিপথে যথাযথ চলার কারণে যেন তোমরা জানতে পারো বৎসরের সংখ্যা এবং হিসাব করতে পারো। বৎসর, মাস ও দিনগুলি। সেটা মহান আল্লাহ পাক তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَا خَلَقَ اللهُ ذٰلِكَ اِلَّا بِالْـحَقِّ
তিনি চাঁদ এবং সূর্যকে অনর্থক সৃষ্টি করেননি। অর্থাৎ চাঁদ এবং সূর্যকে যথাযথ সৃষ্টি করা হয়েছে।
يُفَصِّلُ الْاٰيَاتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
যারা জ্ঞানী তাদের জন্যে এর মধ্যে নিদর্শন মুবারক রয়েছে। অর্থাৎ বিস্তারিত নিদর্শন মুবারক ও হুকুম আহকাম রয়েছে তাদের জন্য যারা সমঝদার এবং যারা জ্ঞানী।
কাজেই চাঁদের যে গতিপথ, সূর্যের যে গতিপথ সেটা মানুষকে ভালো করে বুঝতে হবে যদি তার ইবাদত বন্দেগীগুলি যথাযথভাবে করতে চায়। কারণ সূর্য ও চাঁদ সম্পর্কিত ইলম ছাড়া মানুষের পক্ষে ইবাদত বন্দেগী করা কখনও সম্ভব নয়।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
هُوَ الَّذِيْ خَلَقَ لَكُمْ مَّا فِي الْأَرْضِ جَمِيْعًا
সেই মহান আল্লাহ পাক তিনি সমস্ত কায়িনাত সৃষ্টি করেছেন মানুষদেরকে ফায়দা দেয়ার জন্যে। আসলে প্রকৃতপক্ষে সমস্ত কায়িনাত সৃষ্টি হয়েছে এবং করেছেন যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, যিনি খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকের আঞ্জাম দেয়ার জন্যে।
যেটা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَاَصِيْلًا
আমার যিনি হাবীব, যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করো, তা’যীম-তাকরীম মুবারক করো, ছানা-ছিফত মুবারক করো সকাল সন্ধ্যা তথা অনন্তকাল ধরে। এটা সমস্ত কায়িনাতের জন্য জিন-ইনসানসহ সমস্ত কায়িনাত সৃষ্টি হয়েছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করার জন্য, উনাকে তা’যীম-তাকরীম মুবারক করার জন্য এবং উনার ছানা-ছিফত মুবারক করার জন্য। সুবহানাল্লাহ!

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৫ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে