ছাত্র-জনতার হত্যাকা-ের দায় ‘নিরাপত্তা বাহিনী’র ওপর চাপালেন হাসিনা
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর যে দমন-পীড়ন হয়েছিল সেটার পেছনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মূল সমন্বয়কের’ ভূমিকায় ছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলেও তা অস্বীকার করেছেন তিনি।
তীব্র জনরোষের মুখে ঢাকা ছেড়ে পালানোর ১৫ মাস পর এক লিখিত সাক্ষাৎকারে হাসিনা সেই হত্যাকা-ের দায় চাপিয়ে দিয়েছেন নিরাপত্তা বাহিনীর ওপর। তবে ভুল স্বীকার করে তিনি বলেছেন, গত বছরের সেই ‘বিশৃঙ্খল পরিস্থিতি’র সময় নিরাপত্তা বাহিনী যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তাতে ‘নিঃসন্দেহে ভুল হয়েছিল’।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে ইমেইল মারফত দেওয়া ওই লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে তিনি সন্দিহান।
২০১৪ সালে রাজনৈতিক দলগুলোর বয়কট সত্তে¦ও ‘বিনা ভোটের নির্বাচন’, ২০১৮ সালে ‘নিশিরাতের নির্বাচন’ ও ২০২৪ সালে ‘আমি-ডামি নির্বাচনে অভিযুক্ত হাসিনা দাবি করেন, আসন্ন নির্বাচন হলে সেটা বৈধ হিসেবে স্বীকৃত হবে না, যদি তার দল অংশগ্রহণের সুযোগ না পায়।
সম্প্রতি বিদেশি কয়েকটি গণমাধ্যমে ইমেইল মারফত দেওয়া সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের নির্বাচন বর্জনের আহ¦ান জানালেও এবার সুর পাল্টে তিনি বলছেন, এমন কোনো আহ¦ান তিনি জানাননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)