ছাত্রীকে উত্ত্যক্ত করায় স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের সংঘর্ষ
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
যশোর সংবাদাদতা:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত পুরো ক্যাম্পাসজুড়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনায় বিশ্ববদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। দোকানদার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। পরে ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। এসয় স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। এক পর্যায়ে মাইকে ঘোষণা শুনে ব্যবসায়ীদের সাথে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের পাশের তিন গ্রাম ইসলামপুর, শ্যামনগর ও সাজিয়ালির লোকজন।
উভয়পক্ষ লাঠিসোটা হাতে মুখোমুখি অবস্থান নেয়। দীর্ঘক্ষণ ধরে চলা যশোর- চৌগাছা সড়কের উপর ইট পাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষই। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে; স্থানীয় ক্যাম্পাসের সামনের সড়কে টায়ার বেঞ্চ পুড়িয়ে দিয়ে বিক্ষোভ করে। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। গুরুতর আহত হয়েছে কিনা এই মুহূর্তে বলা সম্ভব যাচ্ছে না। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এ ঘটনাটি ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)