ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষায় প্রক্সি, ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদকের হয়ে চুয়াডাঙ্গার সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে প্রক্সি দেয়ার অপরাধে শামীম আহম্মেদ তুষার (২০) নামে এক পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার (১ জুলাই) শেষ পরীক্ষার দিনে গোপন সংবাদে ওই পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়। এর আগে টানা আট দিন পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষার্থী। শেষ পরীক্ষার দিনে জেলা প্রশাসনের হস্তক্ষেপে শনাক্ত হয় তাকে। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গোপন সংবাদে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া পরীক্ষা চলাকালীন হলে উপস্থিত হন। পরে ওই পরীক্ষার্থী শামীম আহম্মেদ তুষারকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। আদালতের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভুয়া পরীক্ষার্থী স্বীকার করে বিগত আটটি পরীক্ষাও সে দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।