রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান, খুছূছিয়ত-বৈশিষ্ট্য মুবারক সম্পর্কে

ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৪)

(পূর্ব প্রকাশিতের পর)
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, রাত ৩:১২
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৪)

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা আওলাদ উনাদের বিষয়ে আজকে আমাদের আলোচনা। উনার যাঁরা আওলাদ আবনা বা ছেলে চারজন এবং বানাত বা মেয়ে চারজন যমীনে তাশরীফ মুবারক গ্রহণ করেছেন। হযরত আবনাঊ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল (ক্বাসিম) আলাইহিস সালাম, ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী (তইয়িব) আলাইহিস সালাম, ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ (ত্বাহির) আলাইহিস সালাম, ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ (ইবরাহীম) আলাইহিস সালাম- এই চারজন হচ্ছেন আবনা বা ছেলেদের মধ্য থেকে। বানাত বা মেয়েদের মধ্য থেকে হচ্ছেন- বিনতু রসূলিল্লাহ, খাইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা (যাইনাব) আলাইহাস সালাম, বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ (রুক্বাইয়া) আলাইহাস সালাম, বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ (উম্মে কুলছূম) আলাইহাস সালাম এবং বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ (ফাতিমাতুয যাহরা) আলাইহাস সালাম যিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ।
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার খুছূছিয়ত, বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। উনার বিলাদতী শান মুবারক নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। তারপরেও যেটা ছহীহ মত সেটা হচ্ছে তিনি ২০শে জুমাদাল ঊখরা শরীফ ইয়াওমুল জুমুয়াহ শরীফ ছুবহে ছাদিকের সময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী জিন্দেগীতে বয়স মুবারক তখন ৩৭ বৎসর।
উনার বিলাদতী শান মুবারক গ্রহণের সময় লক্ষ কোটি ওয়াকিয়া সংঘটিত হয়েছে। তারমধ্যে বিশেষ যে বিষয়গুলি তা সংক্ষিপ্ত আলোচনা করবো। উনার বিলাদতী শান মুবারক প্রকাশকালীন সময় উনার যিনি আম্মাজান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি নিজেই বলেন, উনার বানাত সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যখন যমীনে তাশরীফ আনবেন তার পূর্বেই অনেককে সংবাদ দেয়া হয়েছিল খিদমতের জন্য। কিন্তু এখন যিনি খালিক্ব, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক এটা উনার কুদরতী ফায়সালা কোন মহিলাই খিদমতের জন্য আসেননি। তিনি একটু চিন্তিত হলেন কি ফায়সালা হবে? হঠাৎ করে তিনি দেখতে পেলেন চারজন মহিলা উনার হুজরা শরীফ-এ তাশরীফ নিয়েছেন। হুজরা শরীফটা সবসময় তো সেটা নূরানী তারপরেও সেটা মনে হচ্ছে উনাদের নূর মুবারক-এর কারণে আলোকিত হয়ে গেলো। তিনি উনাদেরকে লক্ষ্য করলেন এই মহিলারা কারা? তিনি কাউকে স্বাভাবিকভাবে চিনতে পারলেন না। তিনি পরক্ষণে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এখানে কি কারণে এসেছেন? উনারা বললেন, আমরা এসেছি খিদমতের জন্য। সুবহানাল্লাহ!
চারজন মহিলা প্রথম যিনি তিনি হচ্ছেন হযরত হাওওয়া আলাইহাস সালাম, দ্বিতীয় ব্যক্তিত্ব তিনি হচ্ছেন হযরত আসিয়া আলাইহাস সালাম, তৃতীয় হচ্ছেন হযরত মরিয়ম আলাইহাস সালাম আর চতুর্থ যিনি তিনি হচ্ছেন হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার বোন হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! এই চারজন মহিলা উনারা পরিচয় দিলেন, আমরা এসেছি আপনার সরাসরি খিদমত করার জন্য। যিনি আগমন করবেন তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ। উনার সেই খিদমতের জন্য যিনি খালিক্ব, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক তিনি আমাদের পাঠিয়েছেন। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বলেন, এরপর আল্লাহ পাক যিনি খালিক্ব, মালিক, রব তিনি কুদরতীভাবেই সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার যমীনে আগমনের বিষয়টি ফায়সালা করেন। সুবহানাল্লাহ!
এখন উনার যে খুছূছিয়ত, উনার যে বৈশিষ্ট্য আমাদের কিতাবুল আলক্বাব- যে কিতাবটা বের হয়েছে তারমধ্যে উনার লক্বব মুবারক সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে যদিও ২০, ৫০, ১০০, ২০০ লক্বব মুবারক উল্লেখ করা হয়েছে। কিন্তু উনার লক্বব মুবারক কোটি কোটি, অসংখ্য অগণিত। যেটা কোন বান্দা-বান্দীদের পক্ষে, উম্মতের পক্ষে বর্ণনা করা কখনো সম্ভব নয়। উনার যে লক্বব মুবারক, খুছূছিয়ত, বৈশিষ্ট্য যেটা বর্ণনা করা হয়েছে উনি আস সাইয়্যিদাতু অর্থাৎ উনি সকলেরই প্রধান, শ্রেষ্ঠত্বের অধিকারিণী। উনার লক্বব মুবারক হচ্ছে উনি বাতূল। যার অর্থ হচ্ছে তিনি সমস্ত দুনিয়াবী লোভ-লালসা, সবকিছু যিনি বর্জনকারিণী তিনি হচ্ছেন আল বাতূল। উনার লক্বব মুবারক হচ্ছে আত ত্বাহিরা অর্থাৎ পবিত্রা। এখন তিনি পবিত্রা যার কোন মিছাল নেই। যেটা কিতাবে বর্ণিত রয়েছে, তিনি যে ত্বাহিরা সেটা সাধারণভাবে মানুষের পক্ষে ফিকির করা অত্যন্ত কঠিন।
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার যাঁরা আওলাদ যমীনে আগমন করেছেন, উনাদের সম্পর্কে বলা হয়, উনারা বাদ আছর যমীনে আগমন করেছেন। তিনি আছর নামাযও পড়েছেন আবার উনারা আগমন করার পর তিনি মাগরিব নামাযও আদায় করেছেন। সুবহানাল্লাহ! সাধারণভাবে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যাঁরা মাতা হয়ে থাকেন তাঁদেরকে বিষয়টা রোখছত দিয়েছেন। অর্থাৎ মাতাদের সন্তান আগমনের পরে কিছুকাল কিছু ইবাদত বন্দেগী থেকে রোখছত দেয়া হয় বিশেষ কারণে। কিন্তু হযরত সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ তিনি আছর নামায পড়েছেন উনার সন্তান আলাইহিমুস সালাম উনারা আগমন করেছেন তিনি এরপর মাগরিবের নামাযও আদায় করেছেন। সুবহানাল্লাহ! অর্থাৎ উনাকে ইবাদত বন্দেগী থেকে রোখছত নিতে হয়নি। তিনি ত্বহিরা আত ত্বহিরা। এত পবিত্রা তিনি, সেটা বেমেছাল। উনাকে যাহরা বলা হয়। অনেকে যোহরা বলে থাকে, আসলে শব্দটা কিন্তু যোহরা না। আয্ যাহরা অর্থ ফুল বা কলি, কুসুম, ফুল বলা হয়। এটা উনার খুছূছিয়ত, বৈশিষ্ট্য বুঝানোর জন্য। উনার মা’ছূমিয়াত, ইছমত, উনি যে নিষ্পাপ সে বিষয়টা উল্লেখ করা হয়েছে। এবং তিনি বাতিনী খুবছূরত হওয়ার সাথে সাথে যাহিরীও অত্যন্ত খুবছূরত যা মানুষের ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন বা অসম্ভব। (পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন-
তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৫২ মিনিট আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৫ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে