চোখের সামনে অসংখ্য মানুষকে গাড়ি চাপা দিতে দেখেছি: সুদানের গৃহযুদ্ধের লোমহর্ষক বর্ণনা
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানের আল-ফাশির শহরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর দখলের পর সেখান থেকে প্রাণে বেঁচে ফেরা মানুষেরা শোনালেন ভয়াবহ নির্যাতনের কাহিনী।
নৃশংসতার প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আব্দুল কাদির আব্দুল্লাহ বিবিসিকে জানান, আরএসএফ যোদ্ধারা পলায়নরত সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছিলো। তিনি বলেন, ওরা বয়স্ক বা সাধারণ নাগরিক কাউকেই ছাড়ছিলো না। বন্দুকের সব গুলি যেন মানুষের ওপরই শেষ করছিলো।
সবচেয়ে লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আরএসএফ-এর কিছু সদস্য গাড়ি নিয়ে এসেছিলো। তারা যদি দেখতো রাস্তায় পড়ে থাকা কোনো মানুষ এখনো শ্বাস নিচ্ছে, তবে নির্দয়ভাবে তাদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছিলো।
বাঁচার জন্য প্রাণপণ দৌড় দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ না পাওয়ায় আব্দুল কাদিরের পায়ে স্নায়ুর মারাত্মক ক্ষতি হয়েছে, ফলে তিনি খুঁড়িয়ে হাঁটেন। কিন্তু আল-ফাশির দখলের দিন আতঙ্কে তিনি নিজের পায়ের ব্যথাও ভুলে গিয়েছিলেন। তিনি বলেন, সেদিন সকালে চারদিকে শুধু গুলি আর বিস্ফোরণের শব্দ। ভয়ে মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিলো। বাবা, ছেলে, মেয়ে যে যার মতো করে পালাচ্ছিলো।
কখনও হামাগুড়ি দিয়ে, আবার কখনও লুকিয়ে এভাবেই তিনি আল-ফাশির থেকে কয়েক কিলোমিটার দূরের গুরনি গ্রামে পৌঁছাতে সক্ষম হন।
বেঁচে থাকার কৌশল মোহাম্মদ আব্বাকার আদম নামের স্থানীয় এক কর্মকর্তা জানান, তিনি নিজেকে বয়স্ক দেখাতে সাদা দাড়ি রেখেছিলেন। তার আশা ছিলো, বয়স্ক মনে করে হয়তো আরএসএফ সদস্যরা তাকে কিছুটা ছাড় দেবে। তিনি প্রথমে জামজাম ক্যাম্প থেকে আল-ফাশিরে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শহর পতনের ঠিক আগের দিন সেখান থেকেও পালাতে বাধ্য হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












