চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এ কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানান, দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান সংলগ্ন নিরিবিলি ভাড়া বাসায় থাকতেন। বাসাটিতে এর আগেও দুই বার চুরি হয়েছিল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোররাতে জানালার গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে।
নিহতের মেয়ে মিথি জানায়, তার দুই ভাই সেদিন মামার বাড়িতে থাকায় বাসায় শুধুমাত্র মা মেয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় চোররা ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মা জেগে উঠলে এবং চোরদের চিনে ফেললে তারা গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)