চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপাল-চীন সীমান্ত অঞ্চল থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া আকস্মিক বন্যায় ভেঙে গেছে দুই দেশকে সংযোগকারী ‘মৈত্রী সেতু’। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই পুরো অঞ্চল।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত ৮ জুলাই আকস্মিক বন্যায় ভোতেকোশি নদীতে চীন ও নেপালকে সংযুক্তকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ ভেঙে পড়েছে। সীমান্তের কাছে হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে ধারণা আবহাওয়া বিভাগের।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় প্রায় ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে। যাদের মধ্যে ১৩ জন নেপালি ও ৬ জন চীনা নাগরিক। এছাড়া ভূমিধসের কারণে আটকা পড়েছে বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরেমএ) জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ৬ জন চীনা কর্মী ও তিনজন পুলিশ সসদ্য রয়েছে। বন্যায় আটটি বৈদ্যুতিক গাড়ি ভেসে গেছে ও একটি ছোট পানিবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ চীনা নাগরিকরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে চীনা সহায়তায় নির্মিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলো। চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভেসে গেছে পানির স্রোতে। রাস্তাঘাট, ব্রিজ, সীমান্তে অবস্থিত পানিবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দি বহু মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে নেপালের প্রধানমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)