‘চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে হুমকিতে পড়বে ইউরোপের অর্থনীতিও’
চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে জার্মানির বেশিরভাগ শিল্প হুমকিতে পড়বে। বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজ বেঞ্জের সিইও ওলা ক্যালেনিয়াস এমন সাবধান বার্তা দিয়েছে। চীনে এক ব্যবসায়িক সফর শেষে জার্মানিতে ফেরার পর তার সাক্ষাৎকার নিয়েছে জার্মান গণমাধ্যম বিল্ড। সেখানেই সে চীনের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক ধরে রাখার গুরুত্বের ওপরে জোর দেয়।
চীনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘অচিন্তনীয়’ বলে বর্ণনা করেছে মার্সিডিজ-বেঞ্জের সিইও। সে বলেছে, এটি হলে গোটা জার্মানির শিল্পের জন্য অচিন্তনীয় ক্ষতি হয়ে যাবে। ইউরোপের যত রেয়ার-আর্থ ম্যাটেরিয়ালস দরকার পড়ে তার ৯৮ শতাংশই সরবরাহ করে চীন। এগুলো ব্যবহার করেই উইন্ড-পাওয়ার জেনারেশন, হাইড্রোজেন সংরক্ষণ এবং ব্যাটারি তৈরি করা হয়। ব্যাটারি তৈরিতে যে লিথিয়াম প্রয়োজন তার ৯৭ শতাংশই আসে চীন থেকে। রেয়ার আর্থ ম্যাটেরিয়াল প্রসেসিং-এ বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে চীন। বিশ্বের যত লিথিয়াম রয়েছে তার ৬০ শতাংশই পূর্ব এশিয়ার এই দেশটি রিফাইন করে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর সোলার প্যানেলের ৮০ শতাংশই আসে চীন থেকে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।