চিকিৎসকদের পদোন্নতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাচার
নিজস্ব সংবাদদাতা:
উপযুক্ত প্রার্থী থাকলেও সারা দেশে রক্ত পরিসঞ্চালন বিভাগে সহযোগী অধ্যাপকের পদ শূন্য রয়েছে ১৭টি। একই পদে মেডিকেল অনকোলজি বিষয়ে উপযুক্ত চিকিৎসক থাকলেও পদোন্নতি দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ ধরনের ‘স্বেচ্ছাচারী’ আচরণে আটশর বেশি বিশেষজ্ঞ চিকিৎসক পদোন্নতি বঞ্চিত হয়েছেন। গত ১১ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় বঞ্চিতদের পদোন্নতি এক ধরনের অনিশ্চিত হয়ে পড়েছে।
বঞ্চিত চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চিকিৎসকদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করছে না। কাউকে মাত্র দুই মাসের ব্যবধানে প্রমার্জনা দিয়ে দুটি পদোন্নতি দেওয়া হয়েছে। আবার সব ধরনের যোগ্যতা থাকা সত্তে¦ও বিপুল সংখ্যক চিকিৎসককে পদোন্নতিবঞ্চিত রাখা হয়েছে। চিকিৎসকরা বঞ্চনার কারণ জানতে চাইলে মন্ত্রণালয় থেকে রিভিউ আবেদন করতে বলেছে। এরই মধ্যে আট শতাধিক চিকিৎসক রিভিউ আবেদন করেছেন। এতে কোনো কাজ হবে কি না, সেটা নিয়ে সন্দেহ পোষণ করে সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নামে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, রিভিউ আবেদন জমা দিতে মন্ত্রণালয়ের কর্মচারীদের ১ হাজার টাকা করে দিতে হয়েছে। সেই হিসাবে রিভিউ আবেদন গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গ্রুপ পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এক সহকারী অধ্যাপক বলেন, ‘নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে রিভিউ আবেদন জমা নেওয়া হয় না।’
আরেক চিকিৎসক বলেন, ‘রিভিউ আবেদন নিয়ে একজন অতিরিক্ত সচিবের সঙ্গে দেখা করতে গেলে তিনি নির্দিষ্ট স্থানে জমা দিতে বলেন। রিভিউ করলে কী হবে জানতে চাইলে ওই অতিরিক্ত সচিব বলেন, এটা পুলিশের বিশেষ শাখায় দেওয়া হবে। তারা অনুসন্ধান করে দেখবে বাদ পড়াদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।