চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল কিনছে সরকার
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির আওতায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মুখে এপ্রিল মাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিএপিএম) ৩ লাখ টন ডিজেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কারণে নিয়মিত সরবরাহকারীরা পণ্য সরবরাহের নিশ্চয়তা দিতে হিমশিম খেতে পারেন- এমন উদ্বেগের প্রেক্ষাপটে এই জরুরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১২ মার্চ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্তের অনুমোদন দেয়, যার ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জরুরিভিত্তিতে এই সংগ্রহ প্রক্রিয়া শুরু করার সুযোগ পায়।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরবরাহে বিঘœ এড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এপ্রিল মাসে সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল সংগ্রহের বিষয়টি চূড়ান্ত করেছি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের আগাম এই ব্যবস্থা নিতে হয়েছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম চালানটি আগামী ২৭ মার্চের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা এপ্রিলের চাহিদার সময়ের চেয়ে বেশ আগেই আসবে।
মূল্য নিয়ে প্রশ্ন :
তবে এই সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই সরবরাহকারীর ক্ষেত্রে দামের কাঠামো ভিন্ন। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে সংগৃহীত ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে 'প্ল্যাটস' প্রাইসিং অনুযায়ী, যা চালানের সময়ের আন্তর্জাতিক বাজার দরের ওপর ভিত্তি করে।
এর বিপরীতে, এঅ্যান্ডএ অয়েল অ্যান্ড গ্যাস প্রতি ব্যারেলে ৭৫ ডলারের একটি নির্দিষ্ট (ফিক্সড) মূল্য প্রস্তাব করেছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে কর্মকর্তারা বর্ণনা করেছেন।
সিঙ্গাপুর গ্যাসঅয়েল ১০পিপিএম (প্ল্যাটস) অনুযায়ী, মার্চের মাঝামাঝি সময়ে স্পট মার্কেটে ডিজেলের দাম প্রতি ব্যারেলে ১৪৩ থেকে ১৭২ ডলারের মধ্যে ওঠানামা করছে, যেখানে ইরান সংঘাতের আগে এই দাম ছিল ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে।
এই প্রেক্ষাপটে প্রতি ব্যারেলে ৭৫ ডলারের প্রস্তাবটি বাজার দরের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম বলে মনে হচ্ছে। তবে এই অস্বাভাবিক কম দাম মন্ত্রণালয়ের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)