চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
, ২৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৮ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সিরাজগঞ্জের শাহজাদপুরের সড়কে ব্রয়লার মুরগিবাহী একটি পিকআপভ্যান থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালককে মারধর করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ভ্যানটি কয়েকশ মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে ভ্যানটি থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে মারা গেছে। এ সময় তারা ভ্যানের চালককেও মারধর করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি।
এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা কয়েক দফা অবরোধে সিরাজগঞ্জের মহাসড়কে কয়েকটি ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ গত রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিরিয়াতে সন্ত্রাসী ইসরায়েলের ‘কর্মকান্ডের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার তুরস্কের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)