চাপ দিয়ে ইরানের অগ্রগতি থামানো যাবে না -পেজেশকিয়ান
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পরমাণু কর্মসূচিতে রাশ টানতে দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বা ই-থ্রি। জাতিসংঘেও তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে। এতে ২৮ সেপ্টেম্বর থেকে তেহরানের ওপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে। দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) পেজেশকিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জুমুয়াবারের ইরানবিরোধী সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে বলেছে, সে বহুবার দেখেছে কিছু দেশ ইরানের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে।
সে বলেছে, কিন্তু মন আর চিন্তাধারা যখন বাধার মুখে পড়ে, তখন হয় পথ খুঁজে নেয়, নয়তো নতুন পথ সৃষ্টি করে। চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি হলো আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প। অপদার্থরা আমাদের পথ আটকে দিতে পারবে না।
সে দাবি করেছে, এই সিদ্ধান্ত কেবল পারমাণবিক চুক্তির দরজা বন্ধ করবে তা নয়। উল্টো আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক প্রমাণিত হবে।
চায়না মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেছে, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি। ইরান সত্য ও ন্যায়ের পক্ষে থেকে শান্তি, স্থিতিশীলতা ও মানবাধিকারের নীতি মেনে চলায় বিশ্বাসী। তবে, যেকোনো আক্রমণের মুখে শক্ত হাতে জবাব দিতেও পিছপা হবে না তার দেশ।
একইদিন তেহরান জানায়, স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে হওয়া চুক্তিও ভেঙে দেবে দেশটি। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোর ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু আইএইএ চুক্তি ভঙ্গই নয়, আরও কঠোর প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দেয় তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)