চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি ফসল ও গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি।
বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
গত শনিবার (১৮ জানুয়ারী) ফসল কাটাকে কেন্দ্র করে পাল্টাপাটি অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ-চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকেদর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পাথর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। পরে পতকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয় এবং এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে।
এর আগে, ভারত লালমনিরহাটে তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পতœীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু দু’দেশের চুক্তি অনুসারে যেকোনো স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত সেটি করেনি। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলবও করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)