চাঁদ সূর্য সব-ই আপনি
-মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম।
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) কবিতা
পিপাসা মোর কতখানি
আমি জানি আমি জানি
চাঁদ সূর্য সব-ই আপনি
বীরের বেশে বাংলায় এসে
তুলেছেন নব আলোড়ন
এক পলকের দৃষ্টিতে আজ
হুর মালায়িকা অচেতন
ফাসিক দিলে প্রদীপ জেলে
দূর করিলেন দুঃখ গ্লানি
তাইতো আশিক ইশকি তৃষ্ণায়
চাই হতে চাই কুরবানী।
ছন্দ মালায় ছন্দ হারায়
তাতে কবির কি আসে যায়
প্রেম দরিয়া পাড়ি দিতে
পাল তুলেছি পাক ভরসায়
ডাকছেন আমায় প্রিয়তম
এই ডাক আমি খুব চিনি
তবে কেন করছো তোমরা
সকাল-বিকাল হয়রানী।
শাওন রাতের মুনাজাতে
খুলেছি মনের জানালা
চোখের পানির বৃষ্টি দিয়ে
হৃদয় হয়ে যাক উজালা
করতে চাহি নফসকে দাফন
তাওফিক দিন শাহে মাদানী
কিয়ামতের মাঠে আমায়
দিয়েন মাওলা হাতছানি।
শাহযাদাজি শাহ নিয়াজি
তাছাউর চাইছি হামেশা
সাদিক রূপে কবুল করুন
অন্তরে দিন ভালোবাসা
মন যে আমার খুব বেকারার
পেতে একটু নূর চাহনি
মালিক আমায় দান করুন আজ
মুচকি হাসি মায়াবীনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনি মজলুম
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশটা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খান্কায়ে মুহম্মদীয়া
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছহিবে সুলতানুন নাছীর
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমামুল উমাম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দগ্ধিত জুলুমাত
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












