চাঁদাবাজি পথে পথে
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ। দেশের বিভিন্ন গন্তব্যে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করেছেন তারা। কিন্তু এবছর অন্যান্য বছরের তুলনায় যাতায়াতে ভোগান্তি কম থাকলেও পথে পথে চাঁদাবাজির কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঢাকা থেকে যাত্রী পরিবহন করে গাড়িগুলো জেলা, উপজেলা ও পৌরসভা এলাকায় ঢুকলেই গুণতে হতো টোলের নামে চাঁদা। আবার ফিরতি পথে একই কায়দায় চাঁদা আদায় করা হয়। এই চাঁদার হাত থেকে রেহায় পাচ্ছে না আঞ্চলিক সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশাও। ঢাকার বাইরের আঞ্চলিক সড়কগুলো যেন এখন চাঁদা তোলার কেন্দ্রে পরিণত হয়েছে।
যাত্রী ও চালকরা জানান, চাঁদা আদায়ের জন্য সড়কের মাঝখানে চলন্ত গাড়ি থামানোর কারণে সব সময় যানজট লেগেই থাকে। সড়কে চলাচলরত যানবাহনের মালিক ও চালকরা টোলের নামে এ ধরনের চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ কামনা করছেন। সড়কে চলাচলরত পিকআপ-কভার্ডভ্যান, লরি, পণ্যবোঝাই চলমান ট্রাকসহ সব গাড়ি থেকে পৌরসভার রসিদ দিয়ে টোলের নামে চাঁদা আদায় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলার শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, পৌরসভা ইজারা দিয়েছে কিন্তু যথাযথ নিয়ম মেনে কাজটা হচ্ছে কিনা এটা দেখতে হবে। ইজারার বাইরে কেউ টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামিয়ে টোল আদায় করা হয়। বাসস্ট্যান্ড, ব্রিজের ঢালে, চৌমাথা মহাসড়কে উপর যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। টোল আদায়কে কেন্দ্র করে একদিকে রাস্তায় লেগে থাকে যানজট। অন্যদিকে টাকা দিতে না চাইলে চালকদের সঙ্গে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগে থাকে। পৌরসভাসহ বিভিন্ন সরকারি দফতরের নাম করে টোল আদায়ের রসিদ দিয়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে চাঁদাবাজি চলছে।
উঠতি বয়সি যুবক ও কিশোরদের ব্যবহার করে তাদের দিয়ে এ চাঁদাবাজি করাচ্ছে প্রভাবশালী মহল। দিন শেষে এ টাকার ভাগ যাচ্ছে বিভিন্ন পকেটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সি যুবক ও কিশোর গ্যাংয়ের সদস্যরা এ চাঁদা আদায়ের কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ।
গত বুধবার নরসিংদীর মনোহরদী ও শিবপুর পৌর এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়াও দেশের বিভিন্ন এলাকার শাখা সড়কের চলাচলরত বিভিন্ন কোম্পানির কাভার্ডভ্যান, ইট, বালু, সিমেন্টবাহী ট্রাক, বাসা-বাড়ি পালটানোর মালবাহী ট্রাক, মালবাহী পিকআপ, লেগুনা, অটোরিকশা থেকে ভুয়া রসিদ দিয়ে টোল আদায়ের নামে ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












