চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ‘বিপজ্জনক’ তিন শতাধিক কনটেইনার
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর পড়ে আছে আমদানি হওয়া বিপজ্জনক পণ্যের তিন শতাধিক কনটেইনার। খালাস না হওয়া এসব পণ্য নিলামে তুলতে পারেনি কাস্টমস। আবার ধ্বংসও করা হয়নি। এসব কনটেইনারে রয়েছে রাসায়নিক ও তেজস্ক্রিয়তার মতো বিপজ্জনক পণ্য। এসব কনটেইনার দেশের প্রধান সমুদ্রবন্দরের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।
২০২২ সালের ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকু-ের কুমিরায় বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ ৫১ জনের প্রাণহানি ঘটে। আহত হন দুই শতাধিক।
এ ঘটনার পর চট্টগ্রাম বন্দর বিপজ্জনক পণ্য সরাতে তৎপর হয়ে উঠেছিল। তখন তালিকা তৈরি করে কিছু পণ্য ধ্বংস করা হয়। আরও কিছু পণ্য নিলামে বিক্রি করা হয়। ওই সময় জটিলতার কারণে কিছু বিপজ্জনক পণ্য থেকে যায়। সেইসঙ্গে বছর বছর আরও অনেক বিপজ্জনক পণ্যের কনটেইনার জমা হয়। তবে জমা হওয়ার তুলনায় বিপজ্জনক পণ্য অপসারণে তোড়জোড়ে আর গতি দেখা যায়নি।
সবশেষ গত ৬ আগস্ট ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে বন্দরে আসা এক কনটেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া যায়। বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের ব্যবস্থা ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে’ এটি শনাক্ত হয়। এরপরই কনটেইনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
তেজস্ক্রিয়তা পাওয়া এমন আরও ১২টি কনটেইনার পড়ে আছে বন্দরে। সবমিলিয়ে ১৩টি। পাশাপাশি বিভিন্ন ইয়ার্ডে পড়ে আছে রাসায়নিকভর্তি ৩৫০টি কনটেইনার। এর মধ্যে অনেকগুলো ১০-১৫ বছরের পুরোনো। এগুলো নিয়ে গত কয়েক বছর ধরে বেকায়দায় আছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে ঝুঁকিতে আছে বন্দরটি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে সর্বশেষ একটি কনটেইনারসহ মোট ১৩টি কনটেইনার আছে, যেগুলোতে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। পাশাপাশি বিপজ্জনক দাহ্য পদার্থ আছে, এ রকম ৩৫০টি কনটেইনার আছে। যেগুলো বছরের পর বছর ধরে পড়ে আছে। তবে আগে আরও বেশি ছিল। বিপজ্জনক রাসায়নিকবোঝাই কনটেইনারগুলো দ্রুত খালাস করার জন্য কাস্টমসকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












