চট্টগ্রাম বন্দরে গায়েব একের পর এক কন্টেইনার
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে একটি কন্টেইনার নামানোর পর সেটি কোথায় রাখা হলো, কখন এবং কার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলো- এসব তথ্য ডিজিটাল ব্যবস্থায় থাকার কথা।
বন্দর কর্তৃপক্ষের দাবি অনুযায়ী টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) মাধ্যমে কন্টেইনারের অবস্থান রিয়েল-টাইমে অনুসরণও করা যায়। কিন্তু বাস্তবে একের পর এক কন্টেইনারের হদিস না মেলায় এবার সেই ডিজিটাল ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে।
সর্বশেষ গত ৩০ আগস্ট এনসিটি ইয়ার্ড থেকে শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানার কাঁচামালভর্তি ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে ২৫০টি পণ্য চালানের ৩৭৪টি কন্টেইনারের অবস্থান জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের দেওয়া হিসাবের সঙ্গে তাদের তথ্যের পার্থক্য রয়েছে। এসব ঘটনার পর কন্টেইনার ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটিং সিস্টেমÑ টিওএসের নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। গত ১ জুলাই বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রধান ও জটিল শিপিং কার্যক্রম কাগজনির্ভরতা থেকে বের করে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হয়েছে। টিওএস পোর্টালের মাধ্যমে ই-গেট পাস, ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার, অনলাইন ভেসেল এনওসি, কার্ট টিকিট, চালান এবং ওয়ান-স্টপ ডকুমেন্টেশনসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে কন্টেইনারের অবস্থান রিয়েল-টাইমে অনুসরণ করার সুযোগও রয়েছে বলে দাবি করা হয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বন্দর দেশের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি। এমন জায়গা থেকে কন্টেইনারের হদিস না পাওয়া বন্দরব্যবস্থাপনাকে প্রশ্নের মুখে ফেলছে। তার মতে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি কন্টেইনার কোথায় আছে এবং কোথা থেকে কোথায় গেছে- সেসব তথ্য থাকার কথা। তা না পাওয়া গেলে হয় প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে না, নয়তো তথ্যব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা ভুল রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কন্টেইনারের হদিস না পাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে কার দায় রয়েছে, সে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। টিওএস সফটওয়্যারভিত্তিক একটি ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, কেউ ভুল তথ্য দিলে সফটওয়্যার নিজে থেকে সেটি ধরতে না-ও পারে। কোথাও ভুল তথ্য দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তে দেখা হচ্ছে। কন্টেইনার সরানোর তথ্য সিস্টেমে থাকার কথা থাকলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …