চট্টগ্রাম ওয়াসা: ‘সিস্টেম লসে’ বছরে লোকসান ১০০ কোটি টাকা
গত অর্থবছরে চট্টগ্রাম ওয়াসার ৩০ শতাংশ পানি অপচয় হওয়ায় রাজস্ব ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকার বেশি। গত এক দশকে সংস্থাটির সিস্টেম লস বেড়ে হয়েছে দ্বিগুণ, ২০১৩-১৪ অর্থবছরে যা ছিল ১৫.২৪ শতাংশ।
চট্টগ্রাম ওয়াসার বার্ষিক প্রতিবেদন অনুসারে, সংস্থাটি ২০২৩-২৪ সালে ১ লাখ ৭৬ হাজার ৫১১ মিলিয়ন পানি উৎপাদন করলেও রাজস্ব আয় হারিয়েছে ৫২ হাজার ৯৬২ মিলিয়ন লিটার। এসব পানি নন-রেভিনিউ ওয়াটার (এনআরডব্লিউ) হিসেবে শ্রেণিভুক্ত ছিল।
অর্থাৎ প্রতি হাজার লিটারে ১৯.৩৭ টাকা গড় শুল্কসহ, সংস্থাটি সম্ভাব্য রাজস্ব হারিয়েছে ১০০ কোটি টাকারও বেশি।
এনআরডব্লিউ বা সিস্টেম লস বলতে এখানে হিসাবে ধরা হয়নি এমন পানির পরিমাণকে বোঝায়।
রাষ্ট্রীয় চার পানি সরবরাহ সংস্থার মধ্যে চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লসই সবচেয়ে বেশি।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী ও খুলনা ওয়াসার সিস্টেম লসের হার ছিল যথাক্রমে সাড়ে ১৭ শতাংশ ও ২৯ শতাংশ। ২০২১-২২ সালে ঢাকা ওয়াসায় সিস্টেম লস ছিল ২০ শতাংশ।
নেটওয়ার্ক সম্প্রসারণ ও পাইপলাইন প্রতিস্থাপনে ৬ হাজার ৩৩৬ কোটি টাকা ব্যয় করা সত্তে¦ও বছরের পর বছর ধরে চট্টগ্রাম ওয়াসার অপচয় বেড়েই চলেছে।
অন্যদিকে পাইপলাইনে লিকেজ, অবৈধ সংযোগ ও মিটারিংয়ে ত্রুটির কারণকে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির কারণ বলে দায়ী করছেন কর্মকর্তারা।
ভোক্তা ও পানিসম্পদ বিশেষজ্ঞরা মিটারিং পদ্ধতির কারসাজি করে পানি চুরির জন্য কিছু অসৎ ওয়াসার কর্মীকে দায়ী করছেন।
অন্যদিকে অপচয়ের কারণে চট্টগ্রাম ওয়াসার ৮৯ হাজার ৫০৮ জন গ্রাহকের অনেকের কাছে পানি সরবরাহে তীব্র সংকটও দেখা দিয়েছে।
বন্দর নগরীর সিমেন্ট ক্রসিং এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ বলেন, 'আমি সপ্তাহে একবার পানি পাই, কিন্তু তারপরও ন্যূনতম বিলিং পদ্ধতিতে প্রতি মাসে প্রায় ৬০০ টাকা বিল দিতে হয়।'
পতেঙ্গার মকবুল আহমেদ সোসাইটি এলাকায় বসবাসকারী ফারুক হোসেন জানান, তার এলাকার মানুষ মাসে ৮-১০ বার পানি পায়।
ফারুক বলেন, আমরা প্রতি মাসে মাত্র ৮-১২ ইউনিট [১ ইউনিট = ১০০০ লিটার] পানি পাই, কিন্তু গড় বিলিং সিস্টেমের আওতায় আমাদের কাছ থেকে ৩০ ইউনিটের জন্য চার্জ করা হচ্ছে।'
চট্টগ্রাম ওয়াসার রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন এসব অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অনেক গ্রাহকের কাছে বাস্তবে ব্যবহারের চেয়ে বেশি পানির জন্য বিল করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।